Joshua 24:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের সম্মুখ অংশে ভিমরুল প্রেরণ করলাম; তারা তোমাদের সম্মুখ থেকে সেই জনগণ, আমোরীয়দের সেই দুই বাদশাহ্কে দূর করে দিল; তোমার তলোয়ার বা ধনুক দ্বারা তা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠালাম, যারা তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দিল—সেই সঙ্গে ইমোরীয়দের দুই রাজাকেও তাড়ালো। তোমরা নিজেদের তরোয়াল ও তিরধনুক নিয়ে তা করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়েগ বা ধনুকে উহা হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়্গে বা ধনুকে উহা হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠিয়ে দিলাম; ভিমরুলগুলো তোমাদের সামনে থেকে সেই দু’জন ইমোরীয় রাজাকে তাড়িয়ে দিল। তোমরা যে তোমাদের তলোয়ার বা তীর-ধনুক দিয়ে এটা করেছ তা নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠিয়ে দিলাম; ভিমরুলগুলো তোমাদের সামনে থেকে সেই দু’জন আমোরীয় বাদশাহ্কে তাড়িয়ে দিল। তোমরা যে তোমাদের তলোয়ার বা তীর-ধনুক দিয়ে এটা করেছ তা নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের অগ্রবর্তী হয়ে আমি তাদের মধ্যে ত্রাসের সঞ্চার করলাম। তোমাদের ধনুক বা তরবারির দ্বারা নয় কিন্তু এই সন্ত্রাসের ফলেই ইমোরীদের দুই রাজা তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সৈন্যরা যখন এগিয়ে যাচ্ছিল তখন আমি তাদের আগে আগে ভীমরুল পাঠালাম| ভীমরুলের ভয়েই লোকরা পালিয়ে গেল| তাই তরবারি, তীরধনুক ছাড়া তোমরা সেই দেশ জয় করে নিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের আগে আগে ভিম রুল পাঠালাম; তারা তোমাদের সামনে থেকে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করে দিল; তোমার তরোয়াল বা ধনুকে তা হয়নি।