Joshua 24:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যে স্থানে শ্রম কর নি এমন একটি দেশ, যার পত্তন কর নি এমন এক দেশ ও যার পত্তন কর নি এমন অনেক নগর আমি তোমাদের দিলাম; তোমরা সেখানে বাস করছো; তোমরা যে আঙ্গুরলতা ও জলপাই গাছ রোপণ কর নি, তার ফল ভোগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি তোমাদের এমন এক দেশ দিলাম, যার জন্য তোমরা পরিশ্রম করোনি এবং এমন সব নগর দিলাম, যেগুলি তোমরা নির্মাণ করোনি; তোমরা সেগুলিতে বসবাস করছ এবং যে দ্রাক্ষালতা ও জলপাই গাছ তোমরা রোপণ করোনি, তার ফল তোমরা ভোগ করছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যে স্থানে শ্রম কর নাই, এমন এক দেশ, ও যাহার পত্তন কর নাই, এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম; তোমরা তথায় বাস করিতেছ; তোমরা যে দ্রাক্ষালতা ও জিতবৃক্ষ রোপন কর নাই, তাহার ফল ভোগ করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যে স্থানে শ্রম কর নাই, এমন এক দেশ, ও যাহার পত্তন কর নাই, এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম; তোমরা তথায় বাস করিতেছ; তোমরা যে দ্রাক্ষালতা ও জলপাইবৃক্ষ রোপণ কর নাই, তাহার ফল ভোগ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জমিতে তোমরা কোন পরিশ্রম কর নি এবং যে শহর ও গ্রাম তোমরা গড়ে তোল নি আমি সেগুলো তোমাদের দিলাম। তোমরা সেই সব শহর ও গ্রামে এখন বাস করছ; তা ছাড়া যে আংগুর ক্ষেত তোমরা কর নি আর যে জলপাই গাছ তোমরা লাগাও নি সেগুলোর ফলও তোমরা খাচ্ছ।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জমিতে তোমরা কোন পরিশ্রম কর নি এবং যে শহর ও গ্রাম তোমরা গড়ে তোল নি আমি সেগুলো তোমাদের দিলাম। তোমরা সেই সব শহর ও গ্রামে এখন বাস করছ; তা ছাড়া যে আংগুর ক্ষেত তোমরা কর নি আর যে জলপাই গাছ তোমরা লাগাও নি সেগুলোর ফলও তোমরা খা"ছ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশ গঠনে তোমরা কোন পরিশ্রম কর নি এমন একটি দেশ এবং তোমাদের দ্বারা প্রতিষ্ঠিত নয় এমন অনেক নগর আমি তোমাদের দিলাম। তোমরা এখন সেখানে বাস করছ। যে সব দ্রাক্ষাকুঞ্জ ও জলপাই গাছ তোমরা রোপণ কর নি সেগুলির ফল এখন তোমরা ভোগ করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আমি প্রভু তোমাদের সেই জমি-জায়গা দিয়েছিলাম| তোমরা ঐসব শহর তৈরী কর নি, আমিই সেসব তোমাদের হাতে তুলে দিয়েছিলাম| আজ তোমরা সেই সব জায়গায় আর শহরে বসবাস করছ| দ্রাক্ষার বাগান, জলপাইগাছ সবই তোমাদের আছে| কিন্তু একটা গাছের চারাও তোমাদের পুঁতে দিতে হয় নি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যে জায়গায় পরিশ্রম কর নি, এমন এক দেশ ও যার স্থাপন কর নি, এমন অনেক নগর আমি তোমাদেরকে দিলাম; তোমরা সেখানে বাস করছ; তোমরা যে আঙ্গুর গাছ ও জিতবৃক্ষ (অলিভ গাছ) রোপণ কর নি, তার ফল ভোগ করছ।