Joshua 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তোমরা মাবুদকে ভয় কর, সরলতায় ও বিশ্বস্ততায় তাঁর সেবা কর, আর তোমাদের পূর্বপুরুষেরা (ফোরাত) নদীর ওপারে ও মিসরে যে দেবতাদের সেবা করতো, তাদের দূর করে দাও; এবং মাবুদের সেবা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা করো। ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশরে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর আরাধনা করতেন, সেগুলি তোমরা ছুঁড়ে ফেলে দাও ও সদাপ্রভুর সেবা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় কর, সরলতায় ও সত্যে তাঁহার সেবা কর, আর তোমাদের পিতৃপুরুষেরা [ফরাৎ] নদীর ওপারে ও মিসরে যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়া দেও; এবং সদাপ্রভুর সেবা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় কর, সরলতায় ও সত্যে তাঁহার সেবা কর, আর তোমাদের পিতৃপুরুষেরা [ফরাৎ] নদীর ওপারে ও মিসরে যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়া দেও; এবং সদাপ্রভুর সেবা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় বললেন, “এখন তোমরা খাঁটি অন্তরে বিশ্বস্তভাবে সদাপ্রভুকে ভক্তি কর এবং তাঁর সেবা কর। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে ও মিসর দেশে যে সব দেব-দেবতার পূজা করতেন সেগুলো তোমরা দূর করে দিয়ে সদাপ্রভুর সেবা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা বললেন, “এখন তোমরা খাঁটি অন্তরে বিশ্বস্তভাবে মাবুদকে ভয় কর এবং তাঁর এবাদত কর। তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে ও মিসর দেশে যে সব দেব-দেবীর পূজা করতেন সেগুলো তোমরা দূর করে দিয়ে মাবুদের এবাদত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমরা এখন প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা ও আরাধনা কর। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশর দেশে যে দেবতাদের পূজা-অর্চনা করত তাদের বর্জন করে কেবলমাত্র প্রভু পরমেশ্বরের সেবা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহোশূয় লোকদের বললেন, “এখন শুনলে তো প্রভুর বাণী| তাই বলছি তোমরা অবশ্যই প্রভুকে শ্রদ্ধাভক্তি করবে এবং আন্তরিকভাবে তাঁর সেবা করবে| তোমাদের পূর্বপুরুষরা যে সব মূর্ত্তির পূজা করেছিল, তাদের তোমরা ছুঁড়ে ফেলে দাও| বহুকাল আগে এইসব ঘটনা ঘটেছিল ফরাৎ নদীর ওপারে আর মিশরে| এখন থেকে তোমরা শুধু প্রভুরই সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় কর, সরলতায় ও সত্যে তাঁর সেবা কর, আর তোমাদের পূর্বপুরুষেরা [ফরাৎ] নদীর পরপারে ও মিশরে যে দেবতাদের সেবা করত, তাদেরকে দূর করে দাও এবং সদাপ্রভুর সেবা কর।