Joshua 24:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি মাবুদের সেবা করা তোমাদের মন্দ মনে হয়, তবে যার সেবা করবে, তাকে আজ মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পূর্বপুরুষদের সেবিত দেবতারা যদি হয়, কিংবা যাদের দেশে তোমরা বাস করছো সেই আমোরীয়দের দেবতারা হয় হোক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা মাবুদের সেবা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনিচ্ছুক হও, তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে, তা সে ইউফ্রেটিস নদীর অপর পারে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত তাদের, না সেই ইমোরীয়দের সব দেবদেবীর, যাদের দেশে তোমরা বসবাস করছ, তাদের। কিন্তু আমি ও আমার পরিজন, আমরা সকলে সদাপ্রভুর সেবা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হউক, কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ, সেই ইমোরীয়দের দেবগণ হয় হউক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হউক, কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমোরীয়দের দেবগণ হয় হউক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর সেবা করতে যদি তোমাদের পছন্দ না হয় তবে যার সেবা তোমরা করবে তা আজই ঠিক করে নাও। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে থাকতে যে সব দেব-দেবতার পূজা করতেন তাদের সেবা করবে, না কি যাদের দেশে তোমরা বাস করছ সেই ইমোরীয়দের দেব-দেবতাদের সেবা করবে? তবে আমি ও আমার পরিবারের সবাই সদাপ্রভুর সেবা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের এবাদত করতে যদি তোমাদের পছন্দ না হয় তবে যার এবাদত তোমরা করবে তা আজই ঠিক করে নাও। তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে থাকতে যে সব দেব-দেবীর পূজা করতেন তাদের এবাদত করবে, না কি যাদের দেশে তোমরা বাস করছ সেই আমোরীয়দের দেব-দেবীদের এবাদত করবে? তবে আমি ও আমার পরিবারের সবাই মাবুদের এবাদত করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি প্রভুর সেবা ও আরাধনা করতে তোমাদের ভাল না লাগে, তাহলে আজই তোমরা স্থির করে নাও কার সেবা-আরাধনা তোমরা করবে—ইউফ্রেটিস নদীর ওপারে তোমাদের পূর্বপুরুষদের উপাস্য দেবতাদের, অথবা যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীদের উপাস্য দেবতাদের? তবে আমি ও আমার পরিবারের সকলে—আমরা প্রভু পরমেশ্বরেরই সেবা ও আরাধনা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু এমনও তো হতে পারে যে, তোমরা চাও না এই প্রভুর সেবা করতে| তাহলে আজই তোমরা নিজেরাই ঠিক করো কাকে তোমরা সেবা করবে| ফরাৎ নদীর অন্য পারে তোমাদের পূর্বপুরুষরা যেসব দেবতাদের পূজা করত তোমরা কি তাদের সেবা করবে, নাকি এদেশের ইমোরীয়রা যে সব দেবতাদের উপাসনা করত তাদের সেবা করবে? নিজেরাই সেটা ঠিক করো| কিন্তু আমি আর আমার পরিবার সম্পর্কে বলতে পারি, আমরা প্রভুরই সেবা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যার সেবা করবে, তাকে আজ মনোনীত কর; (ফরাৎ) নদীর ওপারে (পরপারে) তোমাদের পূর্বপুরুষদের (পিতা) সেবিত দেবতারা হয় হোক, কিম্বা যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীয়দের দেবতারা হয় হোক; কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব।