Joshua 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা জবাবে বললো, আমরা যে মাবুদকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করবো, তা দূরে থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন লোকেরা উত্তর দিল, “আমরা সদাপ্রভুকে পরিত্যাগ করে অন্যান্য দেবদেবীর সেবা করব, তা যেন কখনও না হয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব, তাহা দূরে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব, তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে লোকেরা বলল, “সদাপ্রভুকে ত্যাগ করে দেব-দেবতার পূজা করা যেন আমাদের দ্বারা কখনও না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে লোকেরা বলল, “মাবুদকে ত্যাগ করে দেব-দেবীর পূজা করা যেন আমাদের দ্বারা কখনও না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা উত্তর দিল, আমরা কখনও প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করে অন্য দেবতাদের সেবা ও আরাধনা করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকরা উত্তর দিল, “আমরা প্রভুর সেবা থেকে কখনই বিরত হবো না| আমরা কখনই অন্য দেবতাদের পূজা করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা এর উত্তরে বলল, “আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করব, তা দূরে থাকুক।