Joshua 24:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ এই দেশ-নিবাসী আমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সম্মুখ থেকে দূর করে দিয়েছেন; অতএব আমরাও মাবুদের সেবা করবো; কেননা তিনিই আমাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভু আমাদের সামনে থেকে সব জাতিকে বিতাড়িত করলেন, ইমোরীয়দেরও করলেন, যারা এই দেশে বসবাস করত। আমরাও সদাপ্রভুর সেবা করব, কারণ তিনি আমাদের ঈশ্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু এ দেশনিবাসী ইমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সম্মুখ হইতে দূর করিয়া দিয়াছেন; অতএব আমরাও সদাপ্রভুর সেবা করিব; কেননা তিনিই আমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু এই দেশনিবাসী ইমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সম্মুখ হইতে দূর করিয়া দিয়াছেন; অতএব আমরাও সদাপ্রভুর সেবা করিব; কেননা তিনিই আমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেশের বাসিন্দা ইমোরীয়দের এবং অন্যান্য সব জাতিদের সদাপ্রভুই আমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরাও সদাপ্রভুর সেবা করব, কারণ তিনিই আমাদের ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দেশের বাসিন্দা আমোরীয়দের এবং অন্যান্য সব জাতিদের মাবুদই আমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরাও মাবুদের এবাদত করব, কারণ তিনিই আমাদের আল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুই আমাদের সম্মুখ থেকে এ দেশের অধিবাসী ইমোরী এবং অন্যান্য জাতিগুলিকে বিতাড়িত করেছেন, তাই আমরাও তাঁরই সেবা ও আরাধনা করব, কেননা তিনিই আমাদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব দেশে বসবাসকারী লোকদের পরাজিত করতে প্রভুই আমাদের সাহায্য করেছিলেন| আমরা আজ যেখানে রয়েছি সেখানে ইমোরীয়দের পরাজিত করতে তিনিই আমাদের সাহায্য করেছিলেন| তাই আমরা তাঁর সেবা করতে থাকব| কেন? কারণ তিনিই আমাদের ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু এই দেশে বসবাসকারী ইমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সামনে থেকে দূর করে দিয়েছেন; অতএব আমরাও সদাপ্রভুর সেবা করব; কারণ তিনিই আমাদের ঈশ্বর।”