Joshua 24:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা লোকদের বললেন, তোমরা মাবুদের সেবা করতে পার না; কেননা তিনি পবিত্র আল্লাহ্‌, স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্‌; তিনি তোমাদের অধর্ম ও গুনাহ্‌ মাফ করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় লোকদের বললেন, “তোমরা সদাপ্রভুর সেবা করতে পারবে না। তিনি পবিত্র ঈশ্বর; তিনি ঈর্ষাপরায়ণ ঈশ্বর। তিনি তোমাদের বিদ্রোহ ও পাপ ক্ষমা করবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা সদাপ্রভুর সেবা করিতে পার না; কেননা তিনি পবিত্র ঈশ্বর, স্বগৌরবরক্ষণে উদ্যোগী ঈশ্বর; তিনি তোমাদের অধর্ম্ম ও পাপ ক্ষমা করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা সদাপ্রভুর সেবা করিতে পার না; কেননা তিনি পবিত্র ঈশ্বর, স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; তিনি তোমাদের অধর্ম ও পাপ ক্ষমা করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহোশূয় লোকদের বললেন, “কিন্তু তোমরা তাঁর সেবা করতে পারবে না, কারণ তিনি পবিত্র ঈশ্বর, তাঁর পাওনা ভক্তি তিনি আর কাউকে পেতে দেবেন না। তোমাদের বিদ্রোহ ও তোমাদের পাপ তিনি ক্ষমা করবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইউসা লোকদের বললেন, “কিন্তু তোমরা তাঁর এবাদত করতে পারবে না, কারণ তিনি আল্লাহ্‌ পাক, তাঁর পাওনা এবাদত তিনি আর কাউকে পেতে দেবেন না। তোমাদের বিদ্রোহ ও তোমাদের গুনাহ্‌ তিনি মাফ করবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় ইসরায়েলীদের বললেন, তোমরা প্রভুর সেবা ও আরাধনা করতে পার না, কারণ তিনি পরম পবিত্র ঈশ্বর, তিনি চান তোমাদের পূর্ণ আনুগত্য, তিনি তোমাদের বিচ্যুতি ও পাপ ক্ষমা করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় বললেন, “মিথ্যা কথা| তোমরা প্রভুর সেবা চিরকাল করতে পারবে না| প্রভু ঈশ্বর পরম পবিত্র| প্রভুর লোকরা যদি অন্য দেবতার পূজা করে ঈশ্বর তাদের ঘৃণা করেন| এই ভাবে তোমরা যদি ঈশ্বরের ইচ্ছের বিরুদ্ধে যাও তাহলে তিনি তোমাদের ক্ষমা করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় লোকদেরকে বললেন, “তোমরা সদাপ্রভুর সেবা করতে পার না; কারণ তিনি পবিত্র ঈশ্বর, নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগী ঈশ্বর; তিনি তোমাদের অধর্ম্ম ও পাপ ক্ষমা করবেন না।