Joshua 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা সমস্ত লোককে বললেন, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, পুরাকালে তোমাদের পূর্বপুরুষেরা, ইব্রাহিমের পিতা ও নাহোরের পিতা তেরহ (ফোরাত) নদীর ওপারে বাস করতো; আর তারা অন্য দেবতাদের সেবা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় সমস্ত লোককে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: ‘বহুপূর্বে তোমাদের পূর্বপুরুষেরা এবং অব্রাহামের ও নাহোরের বাবা তেরহও ইউফ্রেটিস নদীর অপর পারে বসবাস করতেন ও বিভিন্ন দেবদেবীর পুজো করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় সকল লোককে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা, অব্রাহামের পিতা ও নাহোরের পিতা তেরহ [ফরাৎ] নদীর ওপারে বাস করিত; আর তাহারা অন্য দেবগণের সেবা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় সকল লোককে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা, অব্রাহামের পিতা ও নাহোরের পিতা তেরহ [ফরাৎ] নদীর ওপারে বাস করিত; আর তাহারা অন্য দেবগণের সেবা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় সমস্ত লোকদের বললেন, “ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু বলেছেন, ‘অনেক কাল আগে তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে বাস করত এবং দেব-দেবতার পূজা করত। তাদের মধ্যে একজন ছিল অব্রাহাম ও নাহোরের বাবা তেরহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা সমস্ত লোকদের বললেন, “ইসরাইলীয়দের মাবুদ আল্লাহ্‌ বলেছেন, ‘অনেক কাল আগে তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে বাস করত এবং দেব-দেবীর পূজা করত। তাদের মধ্যে একজন ছিল ইব্রাহিম ও নাহুরের পিতা তারেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় সকলকে বললেন, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ অতীতে তোমাদের পূর্বপুরুষেরা, অব্রাহাম ও নাহোরের পিতা তেরহ্‌ ইউফ্রেটিস নদীর ওপারে বাস করত। তারা অন্য দেবতাদের পূজা-অর্চনা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় সকলকে বললেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর তোমাদের যা যা বলছেন আমি সেসব বলছি| ‘বহুকাল আগে তোমাদের পূর্বপুরুষরা থাকতেন ফরাৎ নদীর ওপারে| আমি অব্রাহামের পিতা, নাহোরের পিতা এবং তেরহ এঁদের মতো লোকদের কথাই বলছি| তখন তাঁরা অন্যান্য দেবতাদের আরাধনা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় সমস্ত লোককে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, অতীতে তোমাদের পূর্বপুরুষেরা, অব্রাহামের পিতা ও নাহোরের পিতা তেরহ [ফরাৎ] নদীর ওপারে বাস করতেন; আর তারা অন্য দেবতাদের সেবা করতেন।”