Joshua 24:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যদি মাবুদকে ত্যাগ করে বিজাতীয় দেবতাদের সেবা কর, তবে আগে তোমাদের মঙ্গল করলেও পরে তিনি ফিরে দাঁড়াবেন, তোমাদের অমঙ্গল করবেন ও তোমাদের সংহার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি সদাপ্রভুকে পরিত্যাগ করো ও বিজাতীয় দেবদেবীর সেবা করো, তিনি আগে তোমাদের মঙ্গলসাধন করলেও, পরে তোমাদের প্রতি বিমুখ হয়ে তোমাদের উপরে বিপর্যয় নিয়ে আসবেন ও তোমাদের সংহার করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করিয়া বিজাতীয় দেবগণের সেবা কর, তবে পূর্ব্বে তোমাদের মঙ্গল করিলেও পশ্চাৎ তিনি ফিরিয়া দাঁড়াইবেন, তোমাদের অমঙ্গল করিবেন, ও তোমাদিগকে সংহার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করিয়া বিজাতীয় দেবগণের সেবা কর, তবে পূর্বে তোমাদের মঙ্গল করিলেও পশ্চাৎ তিনি ফিরিয়া দাঁড়াইবেন, তোমাদের অমঙ্গল করিবেন, ও তোমাদিগকে সংহার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করে দেব-দেবতার সেবা কর তবে তিনি তোমাদের দিক থেকে ফিরবেন এবং যদিও তিনি আগে তোমাদের মংগল করেছেন কিন্তু তখন তোমাদের উপর অমংগল এনে তোমাদের শেষ করে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি মাবুদকে ত্যাগ করে দেব-দেবীর সেবা কর তবে তিনি তোমাদের দিক থেকে ফিরবেন এবং যদিও তিনি আগে তোমাদের মেহেরবানী করেছেন কিন্তু তখন তোমাদের উপর গজব এনে তোমাদের শেষ করে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি প্রভুকে পরিত্যাগ করে অন্য দেবতাদের পূজা-অর্চনা কর, তাহলে অতীতে তিনি তোমাদের মঙ্গল করে থাকলেও এবার তিনি তোমাদের প্রতি বিমুখ হবেন এবং তোমাদের অমঙ্গল করবেন, সংহার করবেন তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা তো প্রভুকে ছেড়ে অন্যান্য দেবতাদেরই আরাধনা করবে| তাহলে প্রভু তোমাদের সাংঘাতিক দুর্ভোগ দেবেন এবং তিনি তোমাদের বিনাশ করবেন| প্রভু তোমাদের মঙ্গল সাধন করেছেন, কিন্তু তাঁর বিরুদ্ধাচরণ করলে তিনি তোমাদের ধ্বংস করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করে অন্য জাতীর দেবতাদের সেবা কর, তবে আগে তোমাদের মঙ্গল করলেও তিনি পিছন ফিরে দাঁড়াবেন, তোমাদের অমঙ্গল করবেন ও তোমাদেরকে ধ্বংস করবেন।”