Joshua 24:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা লোকদের বললেন, তোমরা তোমাদের বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী হলে যে, তোমরা মাবুদের সেবা করার জন্য তাঁকেই মনোনীত করেছ। তারা বললো, সাক্ষী হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোশূয় বললেন, “তোমরা নিজেদেরই বিপক্ষে নিজেরা সাক্ষী যে, তোমরা সদাপ্রভুকে সেবা করা মনোনীত করেছ।” “হ্যাঁ, আমরা সাক্ষী,” তারা উত্তর দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদের বিষয়ে আপনারা সাক্ষী হইলে যে, তোমরা সদাপ্রভুর সেবা করণার্থে তাঁহাকেই মনোনীত করিয়াছ। তাহারা বলিল, সাক্ষী হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদের বিষয়ে আপনারা সাক্ষী হইলে যে, তোমরা সদাপ্রভুর সেবা করণার্থে তাঁহাকেই মনোনীত করিয়াছ। তাহারা বলিল, সাক্ষী হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোশূয় বললেন, “এই কথার দ্বারা তোমরা নিজেরাই নিজেদের সাক্ষী হয়ে রইলে যে, সদাপ্রভুকেই তোমরা সেবা করবার জন্য বেছে নিয়েছ।” উত্তরে তারা বলল, “হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসা বললেন, “এই কথার দ্বারা তোমরা নিজেরাই নিজেদের সাক্ষী হয়ে রইলে যে, মাবুদকেই তোমরা এবাদত করবার জন্য বেছে নিয়েছ।” জবাবে তারা বলল, “জ্বী, আমরা সাক্ষী রইলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তখন তাদের বললেন, আজ তোমরা নিজেরাই নিজেদের সাক্ষী হলে যে তোমরা প্রভুর সেবা-আরাধনা করবে বলে তাঁকেই মনোনীত করেছ। ইসরায়েলীরা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় বললেন, “তোমরা নিজেদের দিকে তাকাও| এখানে যারা এসেছে তাদের দিকে তাকাও| তোমরা কি সব জেনে শুনে সম্মত আছে যে তোমরা প্রভুর সেবা করবে? তোমরা সকলে এই ঘোষণার সাক্ষী আছ তো?” তারা বলল, “হ্যাঁ, আমরা সাক্ষী হলাম| আমরা প্রভুর সেবা করব বলে যে কথা দিলাম, তা যাতে পালন করতে পারি সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় লোকদেরকে বললেন, “তোমরা তোমাদের বিষয়ে নিজেরাই সাক্ষী হলে যে, তোমরা সদাপ্রভুর সেবা করার জন্য তাঁকেই মনোনীত করেছ।” তারা বলল, “সাক্ষী হলাম।”