Joshua 24:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(তিনি বললেন,) তবে এখন তোমাদের মধ্যস্থিত বিজাতীয় দেবতাদেরকে দূর করে দাও ও স্ব স্ব অন্তর ইসরাইলের আল্লাহ্ মাবুদের দিকে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় বললেন, “তবে এখন তোমাদের মধ্যে যেসব বিজাতীয় দেবদেবীর মূর্তি আছে সেগুলি ছুঁড়ে ফেলো এবং তোমাদের হৃদয়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে সমর্পণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তিনি কহিলেন,] তবে এখন আপনাদের মধ্যস্থিত বিজাতীয় দেবগণকে দূর করিয়া দেও, ও আপন আপন হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তিনি কহিলেন,] তবে এখন আপনাদের মধ্যস্থিত বিজাতীয় দেবগণকে দূর করিয়া দেও, ও আপন আপন হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় বললেন, “তাহলে তোমাদের মধ্যে যে সব দেব-দেবতা আছে তা এখনই তোমরা দূর করে দাও এবং ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর উপরেই তোমাদের মন রাখ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা বললেন, “তাহলে তোমাদের মধ্যে যে সব দেব-দেবী আছে তা এখনই তোমরা দূর করে দাও এবং বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র উপরেই তোমাদের মন রাখ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, তাহলে এখন তোমাদের কাছে অন্যান্য যে সব দেবপ্রতিমা রয়েছে সেগুলি বর্জন কর এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আত্মনিবেদন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহোশূয় বললেন, “সুতরাং তোমাদের মধ্যে যে মূর্ত্তিগুলো আছে তা তোমরা ছুঁড়ে ফেলে দাও| ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে ভালোবাসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
[তিনি বললেন,] “তবে এখন তোমাদের মধ্য অবস্থিত অন্য জাতীর দেবতাদের দূর করে দাও ও তোমাদের হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।”