Joshua 24:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইউসা সেই দিনে লোকদের সঙ্গে নিয়ম স্থির করলেন, তিনি শিখিমে তাদের জন্য বিধি ও অনুশাসন স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন যিহোশূয় লোকদের জন্য একটি নিয়ম স্থির করলেন, ও সেখানে, ওই শিখিমে তিনি লোকদের পালন করার জন্য বিধিনিয়ম ও বিধান পুনঃস্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহোশূয় সেই দিনে লোকদের সহিত নিয়ম স্থির করিলেন, তিনি শিখিমে তাহাদের জন্য বিধি ও শাসন স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহোশূয় সেই দিনে লোকদের সহিত নিয়ম স্থির করিলেন, তিনি শিখিমে তাহাদের জন্য বিধি ও শাসন স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় সেই দিন ইস্রায়েলীয়দের জন্য একটা ব্যবস্থা স্থির করলেন এবং শিখিমে আইন ও নিয়ম পালন করবার জন্য তাদের নির্দেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা সেই দিন বনি-ইসরাইলদের জন্য একটা ব্যবস্থা স্থির করলেন এবং শিখিমে আইন ও নিয়ম পালন করবার জন্য তাদের নির্দেশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় সেই দিন ইসরায়েলীদের সঙ্গে প্রভু পরমেশ্বরের সন্ধি চুক্তি পুনঃস্থাপন করলেন এবং তিনি শিখিমে তাদের জন্য আচরণ-বিধি ও অনুশাসন প্রবর্তন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সেদিন যিহোশূয় শিখিম শহরে তাদের সঙ্গে এক চুক্তি করলেন| শিখিম শহরে এই চুক্তি হল তাদের কাছে নিয়মের মতো, যে নিয়ম তারা পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যিহোশূয় সেই দিন লোকদের সঙ্গে নিয়ম স্থাপন করলেন, তিনি শিখিমে তাদের জন্য বিধি ব্যবস্থা ও শাসন স্থাপন করলেন।