Joshua 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি তোমাদের পিতা ইব্রাহিমকে সেই নদীর ওপার থেকে এনে কেনান দেশের সর্বত্র ভ্রমণ করালাম এবং তার বংশ বৃদ্ধি করলাম, আর তাকে ইস্হাককে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তোমাদের পূর্বপুরুষ অব্রাহামকে সেই নদীর ওপার থেকে নিয়ে এসে সমস্ত কনান দেশে চালিত করলাম ও তাঁকে বহু বংশধর দিলাম। আমি তাকে দিলাম ইস্হাককে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি তোমাদের পিতা অব্রাহামকে সেই নদীর ওপার হইতে আনিয়া কনান দেশের সর্ব্বত্র ভ্রমণ করাইলাম, এবং তাহার বংশ বৃদ্ধি করিলাম, আর তাহাকে ইস্হাককে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি তোমাদের পিতা অব্রাহামকে সেই নদীর ওপার হইতে আনিয়া কনান দেশের সর্বত্র ভ্রমণ করাইলাম, এবং তাহার বংশ বৃদ্ধি করিলাম, আর তাহাকে ইস্হাককে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমাদের পূর্বপুরুষ অব্রাহামকে নদীর ওপার থেকে নিয়ে এসে কনান দেশের সব জায়গায় ঘুরালাম এবং তার বংশ অনেক বাড়িয়ে দিলাম। আমি তাকে ইস্হাককে দান করলাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমকে নদীর ওপার থেকে নিয়ে এসে কেনান দেশের সব জায়গায় ঘুরালাম এবং তার বংশ অনেক বাড়িয়ে দিলাম। আমি তাকে ইসহাককে দান করলাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে আমি তোমাদের পিতৃপুরুষ অব্রাহামকে ইউফ্রেটিস নদীর অপর পার থেকে এনে সারা কনান দেশে পর্যটন করালাম এবং তার বংশবৃদ্ধি করলাম। সে আমার কাছ থেকে লাভ করল ইস্হাককে। ইস্হাক লাভ করল যাকোব ও এষৌকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি প্রভু স্বয়ং তোমাদের পূর্বপুরুষ অব্রাহামকে ফরাৎ নদীর ওপারের দেশ থেকে নেতৃত্ব দিয়েছিলাম এবং তাঁকে কনানের ভেতর দিয়ে নিয়ে এসেছিলাম এবং তাঁর বংশবৃদ্ধি করেছিলাম| তারপর তাঁকে দিলাম অসংখ্য সন্তান| অব্রাহামকে আমি একটি সন্তান দিলাম| তার নাম ইসহাক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি তোমাদের পিতা অব্রাহামকে সেই নদীর ওপার থেকে এনে কনান দেশের সব জায়গায় ভ্রমণ করালাম এবং তার বংশ বৃদ্ধি করলাম, আর তাকে ইসহাককে দিলাম।