Joshua 24:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসার সমস্ত জীবনকালে এবং যে প্রাচীনবর্গরা ইউসার ইন্তেকালের পরে জীবিত ছিলেন ও ইসরাইলের জন্য মাবুদের কৃত সমস্ত কাজের কথা জানতেন, তাঁদেরও সমস্ত জীবনকালে বনি-ইসরাইল মাবুদের সেবা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল যিহোশূয়ের জীবনকালে ও সেইসব প্রাচীনের জীবনকালে আগাগোড়াই সদাপ্রভুর সেবা করল, যারা যিহোশূয়ের মৃত্যুর পরও জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভু যেসব মহান কাজ করেছিলেন, সেগুলি সব প্রত্যক্ষ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পরে জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত কার্য্য জ্ঞাত ছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পরে জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত কার্য জ্ঞাত ছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয়ের জীবনকালে এবং তাঁর পরে যে সব বৃদ্ধ নেতারা ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভু যা কিছু করেছিলেন তা দেখেছিলেন তাঁদের জীবনকালে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সেবা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসার জীবনকালে এবং তাঁর পরে যে সব বৃদ্ধ নেতারা বনি-ইসরাইলদের জন্য মাবুদ যা কিছু করেছিলেন তা দেখেছিলেন তাঁদের জীবনকালে বনি-ইসরাইলরা মাবুদের এবাদত করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয়ের জীবনকালে এবং তাঁর পরবর্তী ইসরায়েলী নেতৃবৃন্দ, যাঁরা ইসরায়েলীদের জন্য প্রভুর অলৌকিক কার্যাবলী সম্বন্ধে অবহিত ছিলেন, তাঁদের আমলেও ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের সেবা-আরাধনা করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যতদিন বেঁচে ছিলেন ইস্রায়েলবাসীরা প্রভুর সেবা করেছিল| এমনকি যিহোশূয়র মৃত্যুর পরও তারা প্রভুর সেবা চালিয়ে গেল| যতদিন তাদের নেতারা বেঁচেছিলেন লোকরা প্রভুর সেবা করেছিল| এই নেতারা ইস্রায়েলের জন্য প্রভুর সমস্ত কর্মকাণ্ড সচক্ষে দেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয়ের সমস্ত জীবনকালে এবং যে প্রাচীনেরা যিহোশূয়ের মৃত্যুর পরে জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর করা সমস্ত কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করল।