Joshua 24:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল ইউসুফের অস্থি, যা মিসর থেকে এনেছিল, তা শিখিমে সেই ভূমিখণ্ডে সমাহিত করলো, যা ইয়াকুব এক শত রূপার মুদ্রা দিয়ে শিখিমের পিতা হমোরের সন্তানদের কাছ থেকে ক্রয় করেছিলেন; আর তা ইউসুফ-বংশের অধিকারভুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যোষেফের অস্থি, যেগুলি ইস্রায়েলীরা মিশর থেকে নিয়ে এসেছিল, তা লোকেরা শিখিমে সেই জমিখণ্ডে কবর দিল, যা যাকোব শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রা দিয়ে কিনেছিলেন। এটি যোষেফের বংশধরদের অধিকার হয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে পুঁতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে কবরস্থ করিল, যাহা যাকোব একশত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের নিকট হইতে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের হাড়গুলো, যা ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে নিয়ে এসেছিল, সেগুলো তারা শিখিমে কবর দিয়ে রেখেছিল। যাকোব এই জায়গাটা শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিয়েছিলেন। এই জায়গাটা যোষেফের বংশধরদের সম্পত্তির মধ্যে পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের হাড়গুলো, যা বনি-ইসরাইলরা মিসর দেশ থেকে নিয়ে এসেছিল, সেগুলো তারা শিখিমে দাফন করে রেখেছিল। ইয়াকুব এই জায়গাটা শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিয়েছিলেন। এই জায়গাটা ইউসুফের বংশধরদের সম্পত্তির মধ্যে পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিখিমের একটি স্থান যাকোব একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে শিখিমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। যোষেফের যে অস্থিগুলি ইসরায়েলীরা মিশর থেকে এনেছিল সেগুলি তারা এই স্থানে সমাধিস্থ করল। সেই স্থানটি যোষেফের বংশধরদের অধিকারভুক্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর ছেড়ে চলে আসার সময় ইস্রায়েলবাসীরা সঙ্গে করে এনেছিল যোষেফের অস্থি| তারা শিখিমে তাঁর অস্থিগুলি সমাহিত করল| তারা সেই জায়গায় কবর দিল যে জায়গাটি যাকোব 100টি খাঁটি রূপোর মুদ্রা দিয়ে শিখিমের পিতা হমোরের কাছ থেকে কিনেছিলেন| এই জায়গাটিতে যোষেফের সন্তান সন্ততিরা বাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল-সন্তানেরা যোষেফের হাড়, যা মিশর থেকে এনেছিল, তা শিখিমে সেই মাটিতে পুঁতে দিল, যা যাকোব একশ রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানদের কাছ থেকে কিনে নিয়েছিলেন; আর তা যোষেফ-সন্তানদের অধিকার হল।