Joshua 24:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুনের পুত্র ইলিয়াসর ইন্তেকাল করলেন; আর লোকেরা তাঁকে তাঁর পুত্র পীনহসের পাহাড়ে দাফন করলো, পর্বতময় আফরাহীম প্রদেশের সেই পাহাড় তাঁকে দেওয়া হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর হারোণের ছেলে ইলীয়াসরেরও মৃত্যু হল ও তাঁকে গিবিয়াতে কবর দেওয়া হল। এই স্থানটি ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে, তাঁর ছেলে পীনহসকে দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণের পুত্র ইলিয়াসর মরিলেন; আর লোকেরা তাঁহাকে তাঁহার পুত্র পীনহসের পাহাড়ে কবর দিল, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সেই পাহাড় তাঁহাকে দত্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণের পুত্র ইলিয়াসর মরিলেন; আর লোকেরা তাঁহাকে তাঁহার পুত্র পীনহসের পাহাড়ে কবর দিল, পর্বতময় ইফ্রয়িম প্রদেশের সেই পাহাড় তাঁহাকে দত্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে হারোণের ছেলে ইলিয়াসর মারা গেলে তাঁকে গিবিয়াতে কবর দেওয়া হল। ইফ্রয়িমের পাহাড়ী এলাকার এই জায়গাটা তাঁর ছেলে পীনহসকে দেওয়া হয়েছিল। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে হারুনের ছেলে ইলিয়াসর ইন্তেকাল করলে তাঁকে গিবিয়াতে দাফন করা হল। আফরাহীমের পাহাড়ী এলাকার এই জায়গাটা তাঁর ছেলে পীনহসকে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে হারোণের পুত্র ইলিয়াসরও ইহলোক ত্যাগ করলেন। ইসরায়েলীরা তাঁকে তাঁর পুত্র পীনহসের এলাকাভুক্ত নগর গিবিয়ায় কবর দিল। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলের এই নগরটি পীনহসকে দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের পুত্র ইলিয়াসর মারা গেলে গিবিয়ায় তাঁকে কবর দেওয়া হয়েছিল| গিবিয়া ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে অবস্থিত| ইলিয়াসরের পুত্র পীনহসকে গিবিয়া দান করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণের ছেলে ইলীয়াসর মারা গেলেন; আর লোকেরা তাঁকে তাঁর পুত্র পীনহসের পাহাড়ে কবর দিল, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের সেই পাহাড় তাঁকে যা দেওয়া হয়েছিল।