Joshua 24:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি মূসা ও হারুনকে প্রেরণ করলাম এবং মিসরে যে কাজ করলাম, তা দ্বারা সেই দেশকে দণ্ড দিলাম; তারপর তোমাদের বের করে আনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম, ও আমি সেখানে যে কাজ করলাম, তার দ্বারা মিশরীয়দের ক্লেশ দিলাম ও আমি তোমাদের বের করে আনলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি মোশি ও হারোণকে প্রেরণ করিলাম, এবং মিসরের মধ্যে যে কার্য্য করিলাম, তদ্দ্বারা সেই দেশকে দণ্ড দিলাম; তৎপরে তোমাদিগকে বাহির করিয়া আনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি মোশি ও হারোণকে প্রেরণ করিলাম, এবং মিসরের মধ্যে যে কার্য করিলাম, তদ্দ্বারা সেই দেশকে দণ্ড দিলাম; তৎপরে তোমাদিগকে বাহির করিয়া আনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘তারপর আমি মোশি ও হারোণকে পাঠালাম। আমার কাজ দ্বারা আমি মিসরীয়দের আঘাত করলাম, আর তার পরে আমি তোমাদের বের করে আনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তারপর আমি মূসা ও হারুনকে পাঠালাম। আমার কাজ দ্বারা আমি মিসরীয়দের আঘাত করলাম, আর তার পরে আমি তোমাদের বের করে আনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম, নানা অলৌকিক কীর্ত সাধন করে মিশরীদের দণ্ড দিলাম এবং সেখান থেকে তোমাদের উদ্ধার করে আনলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তারপর আমি মোশি আর হারোণকে মিশরে পাঠালাম| পাঠানোর উদ্দেশ্য মিশর থেকে আমার লোকদের বার করে আনা| আমি মিশরের লোকদের ভয়ঙ্কর কষ্টের মুখে ফেলেছিলাম| আর এই ভাবেই আমি তোমাদের লোকদের মিশর থেকে বার করে আনলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম এবং মিশরের মধ্যে যে কাজ করেছিলাম, তার মাধ্যমে সেই দেশকে শাস্তি দিলাম; তারপরে তোমাদেরকে বার করে আনলাম।