Joshua 24:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদেরকে বের করার পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হলে; তখন মিসরীয়েরা অনেক রথ ও ঘোড়সওয়ার সৈন্য নিয়ে লোহিত সাগর পর্যন্ত তোমাদের পূর্বপুরুষদের পিছনে পিছনে তাড়া করে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পূর্বপুরুষদের আমি যখন মিশর থেকে বের করে আনলাম, তোমরা সমুদ্রের কাছে এলে এবং মিশরীয়রা বহু রথ ও অশ্বারোহী নিয়ে লোহিত সাগর পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মিসর হইতে তোমাদের পিতৃপুরুষগণকে বাহির করিলে পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হইলে; তখন মিস্রীয়গণ অনেক রথ ও অশ্বারোহী সৈন্য লইয়া সূফসাগর পর্য্যন্ত তোমাদের পিতৃপুরুষগণের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মিসর হইতে তোমাদের পিতৃপুরুষগণকে বাহির করিলে পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হইলে; তখন মিসরীয়েরা অনেক রথ ও অশ্বারোহী সৈন্য লইয়া সূফসাগর পর্যন্ত তোমাদের পিতৃপুরুষগণের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে সমুদ্রের কাছে আসল। এদিকে মিসরীয়েরা রথ ও ঘোড়সওয়ার নিয়ে লোহিত সাগর পর্যন্ত তাদের পিছনে পিছনে তাড়া করে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে সমুদ্রের কাছে আসল। এদিকে মিসরীয়রা রথ ও ঘোড়সওয়ার নিয়ে লোহিত সাগর পর্যন্ত তাদের পিছনে পিছনে তাড়া করে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের বার করে আনার পর তারা লোহিত সাগরের কাছে এসে উপস্থিত হল। মিশরীরা অনের রথ ও অশ্বারোহী সৈন্য নিয়ে তোমাদের পূর্বপুরুষদের পিছনে তাড়া করে লোহিত সাগর পর্যন্ত এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এভাবেই তোমাদের পূর্বপুরুষদের আমি মিশর থেকে নিয়ে এসেছিলাম| লোহিত সাগরের দিকে তারা চলে এসেছিল আর তাদের পিছু নিয়েছিল মিশরীয়রা| তাদের ছিল কত রথ, কত ঘোড়া আর কত লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের বার করার পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হলে; তখন মিস্রীয়রা অনেক রথ ও অশ্বারোহী সৈন্য নিয়ে সূফসাগর (লোহিত সাগর) পর্যন্ত তোমাদের পূর্বপুরুষদের পেছনে অনুসরণ করার জন্য এল।