Joshua 24:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা মাবুদের উদ্দেশে কান্নাকাটি করতে লাগল ও তিনি মিসরীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করলেন এবং তাদের উপরে সমুদ্রকে এনে তাদের আচ্ছন্ন করলেন; আমি মিসরে কি করেছি, তা তোমরা স্বচক্ষে দেখেছ; পরে বহুকাল মরুভূমিতে বাস করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীরা সাহায্যের জন্য সদাপ্রভুর কাছে কাঁদল এবং সদাপ্রভু তোমাদের ও মিশরীয়দের মধ্যে অন্ধকার নিয়ে এলেন; তিনি সমুদ্রকে তাদের উপরে নিয়ে এসে তাদের জলে আবৃত করলেন। মিশরীয়দের প্রতি আমি কী করেছিলাম, তা তোমরা নিজেদের চোখে দেখেছ। পরে দীর্ঘ সময় তোমরা মরুপ্রান্তরে বসবাস করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল, ও তিনি মিস্রীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করিলেন, এবং তাহাদের উপরে সমুদ্রকে আনিয়া তাহাদিগকে আচ্ছন্ন করিলেন; আমি মিসরে কি করিয়াছি, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ; পরে বহুকাল প্রান্তরে বাস করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল, ও তিনি মিসরীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করিলেন, এবং তাহাদের উপরে সমুদ্রকে আনিয়া তাহাদিগকে আচ্ছন্ন করিলেন; আমি মিসরে কি করিয়াছি, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ; পরে বহুকাল প্রান্তরে বাস করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলীয়েরা আমার কাছে কান্নাকাটি করলে পর আমি তাদের ও মিসরীয়দের মাঝখানে অন্ধকার করে দিলাম। আমি মিসরীয়দের উপর সাগরের জল ফিরিয়ে এনে তাদের তলিয়ে দিলাম। মিসরীয়দের অবস্থা আমি কি করেছিলাম তা তো তোমরা নিজেরাই দেখেছ। তারপর তোমরা অনেক দিন মরু-এলাকায় বাস করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বনি-ইসরাইলরা আমার কাছে ফরিয়াদ জানালে পর আমি তাদের ও মিসরীয়দের মাঝখানে অন্ধকার করে দিলাম। আমি মিসরীয়দের উপর সাগরের পানি ফিরিয়ে এনে তাদের তলিয়ে দিলাম। মিসরীয়দের অবস্থা আমি কি করেছিলাম তা তো তোমরা নিজেরাই দেখেছ। তারপর তোমরা অনেক দিন মরুভূমিতে বাস করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা প্রভু পরমেশ্বরের কাছে কাতর আবেদন জানাল। প্রভু পরমেশ্বর তখন তাদের ও মিশরীদের মাঝখানে অন্ধকারের যবনিকা রচনা করলেন এবং সমুদ্রগর্ভে মিশরীদের নিমজ্জিত করলেন। মিশরের কি দশা আমি করেছিলাম তা তোমরা স্বচক্ষে দেখেছ। তারপর তোমরা বহুদিন প্রান্তরে বাস করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লোকরা আমার কাছে অর্থাৎ প্রভুর কাছে সাহায্য ভিক্ষা করল| আমি মিশরের লোকদের ঘোর কষ্টের মধ্যে ফেললাম| আমি প্রভু সমুদ্র দিয়ে তাদের আড়াল করলাম| তোমরা তো নিজেরাই দেখেছিলে মিশরের সৈন্যবাহিনীর কি অবস্থা আমি করেছিলাম| “‘তারপর তোমরা বহুদিন মরুভূমিতে কাটিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা সদাপ্রভুর কাছে কাঁদল ও তিনি মিস্রীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করলেন এবং তাদের উপরে সমুদ্রকে এনে তাদের আচ্ছন্ন করলেন; আমি মিশরে কি করেছি, তা তোমরা নিজেদের চোখে দেখেছ; পরে অনেকদিন মরুপ্রান্তে বাস করলে।