Joshua 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর আমি তোমাদের জর্ডানের অন্যপার-নিবাসী আমোরীয়দের দেশে আনলাম; তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করলো; আর আমি তোমাদের হাতে তাদের অর্পণ করলাম, তাতে তোমরা তাদের দেশ অধিকার করলে; এভাবে আমি তোমাদের সম্মুখ থেকে তাদের বিনষ্ট করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমি তোমাদের সেই ইমোরীয়দের দেশে নিয়ে এলাম, যারা জর্ডন নদীর পূর্বদিকে বসবাস করত। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম। আমি তোমাদের সামনে থেকে তাদের ধ্বংস করলাম এবং তোমরা তখন তাদের দেশের দখল নিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পর আমি তোমাদিগকে যর্দ্দনের পরপার নিবাসী ইমোরীয়দের দেশে আনিলাম; তাহারা তোমাদের সহিত যুদ্ধ করিল; আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম, তাহাতে তোমরা তাহাদের দেশ অধিকার করিলে; এইরূপে আমি তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে বিনষ্ট করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পর আমি তোমাদিগকে যর্দনের পরপার নিবাসী ইমোরীয়দের দেশে আনিলাম; তাহারা তোমাদের সহিত যুদ্ধ করিল; আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম, তাহাতে তোমরা তাহাদের দেশ অধিকার করিলে; এইরূপে আমি তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে বিনষ্ট করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘এর পর আমি যর্দনের পূর্ব দিকের বাসিন্দা ইমোরীয়দের দেশে তোমাদের নিয়ে আসলাম। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল কিন্তু আমি তোমাদের হাতে তাদের তুলে দিলাম। তোমাদের সামনে থেকে আমি তাদের ধ্বংস করে ফেললাম আর তোমরা তাদের দেশ দখল করে নিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘এর পর আমি জর্ডানের পূর্ব দিকের বাসিন্দা আমোরীয়দের দেশে তোমাদের নিয়ে আসলাম। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল কিন্তু আমি তোমাদের হাতে তাদের তুলে দিলাম। তোমাদের সামনে থেকে আমি তাদের ধ্বংস করে ফেললাম আর তোমরা তাদের দেশ দখল করে নিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে আমি তোমাদের নিয়ে এলাম জর্ডনের পূর্বতীরে ইমোরীদের দেশে। তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করল এবং আমি তোমাদের হাতে তাদের সমর্পণ করলাম। তোমরা তাদের দেশ অধিকার করলে। এই ভাবে তোমাদের সম্মুখ থেকে আমি তাদের উচ্ছেদ করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি তোমাদের নিয়ে এসেছিলাম ইমোরীয়দের দেশে| দেশটা ছিল যর্দনের পূর্বতীরে| ওরা তোমাদের সঙ্গে যুদ্ধ করেছিল বটে, কিন্তু আমি তাদের হারাবার জন্য তোমাদের শক্তি দিয়েছিলাম| তাদের বিনাশ করার মতো ক্ষমতা আমি তোমাদের দিয়েছিলাম| তারপর তোমরা সেই দেশের দখল নিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তোমাদের যর্দ্দনের অন্য পারে বসবাসকারী ইমোরীয়দের দেশে নিয়ে গেলাম; তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করল; আর আমি তোমাদের হাতে তাদেরকে সমর্পণ করলাম, তাতে তোমরা তাদের দেশ অধিকার করলে; এই ভাবে আমি তোমাদের সামনে থেকে তাদেরকে ধ্বংস করলাম।