Joshua 24:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সিপ্পোরের পুত্র মোয়াবের বাদশাহ্‌ বালাক উঠে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো এবং লোক পাঠিয়ে তোমাদের বদদোয়া দেবার জন্য বিয়োরের পুত্র বালামকে ডেকে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সিপ্পোরের ছেলে মোয়াবের রাজা বালাক ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল, সে বিয়োরের ছেলে বিলিয়মকে পাঠাল, যেন সে তোমাদের অভিশাপ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সিপ্পোরের পুত্র মোয়াবরাজ বালাক উঠিয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল, এবং লোক পাঠাইয়া তোমাদিগকে শাপ দিবার জন্য বিয়োরের পুত্র বিলিয়মকে ডাকাইয়া আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সিপ্পোরের পুত্র মোয়াবরাজ বালাক উঠিয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল, এবং লোক পাঠাইয়া তোমাদিগকে শাপ দিবার জন্য বিয়োরের পুত্র বিলিয়মকে ডাকাইয়া আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সিপ্পোরের ছেলে মোয়াবের রাজা বালাক ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হল এবং তোমাদের অভিশাপ দেবার জন্য বিয়োরের ছেলে বিলিয়মকে ডেকে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সিপ্পোরের ছেলে মোয়াবের বাদশাহ্‌ বালাক বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হল এবং তোমাদের বদদোয়া দেবার জন্য বাউরের ছেলে বালামকে ডেকে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সিপ্পোরের পুত্র মোয়াব রাজ বালাক, ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সে বিয়োরের পুত্র বিলিয়মকে ডেকে আনাল তোমাদের অভিশাপ দেওয়ার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তারপর মোয়াবের রাজা বালাক সিপ্পোরের পুত্র ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোড়জোড় করতে লাগল| সে ডেকে পাঠাল বালামকে| বালাম হচ্ছে বিয়োরের পুত্র| সে বালামকে তোমাদের অভিশাপ দিতে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সিপ্পোরের ছেলে মোয়াবরাজ বালাক উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল এবং লোক পাঠিয়ে তোমাদেরকে শাপ দেওয়ার জন্য বিয়োরের পুত্র বিলিয়মকে ডেকে আনল।