Joshua 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা প্রত্যুষে উঠে সমস্ত বনি-ইসরাইলদের সঙ্গে শিটীম থেকে যাত্রা করে জর্ডান সমীপে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানে রাত্রি যাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলায় যিহোশূয় সমস্ত ইস্রায়েলী মানুষজনকে সাথে নিয়ে শিটিম থেকে যাত্রা করে জর্ডন নদীর তীরে চলে গেলেন। নদী অতিক্রম করার আগে তাঁরা সেখানে শিবির স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সহিত শিটীম হইতে যাত্রা করিয়া যর্দ্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সে স্থানে রাত্রি যাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সহিত শিটীম হইতে যাত্রা করিয়া যর্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েলীয়দের সংগে শিটীম থেকে রওনা হয়ে যর্দন নদীর কাছে গেলেন। নদীটা পার না হওয়া পর্যন্ত তারা সেখানে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত বনি-ইসরাইলদের সংগে শিটীম থেকে রওনা হয়ে জর্ডান নদীর কাছে গেলেন। নদীটা পার না হওয়া পর্যন্ত তারা সেখানে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় খুব ভোরে উঠে ইসরায়েলীদের সঙ্গে নিয়ে শিটিম থেকে যাত্রা করলেন। তাঁরা জর্ডনের তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানেই শিবির স্থাপন করলে।ন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন খুব সকালে যিহোশূয় আর ইস্রায়েলের সমস্ত লোক উঠে শিটীম ছেড়ে চলে গেল| তারা যর্দ্দনের পারে গিয়ে পৌঁছল| নদী পেরোনোর আগে সেখানেই তাঁবু খাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় অনেক ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েল-সন্তানদের সঙ্গে শিটীম থেকে যাত্রা শুরু করে যর্দ্দনের কাছে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানেই রাত কাটালেন।