Joshua 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা বললেন, জীবন্ত আল্লাহ্ যে তোমাদের মধ্যে বিদ্যমান এবং কেনানীয়, হিট্টিয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, আমোরীয় ও যিবুষীয়দের তোমাদের সম্মুখ থেকে নিশ্চয়ই অধিকারচ্যুত করবেন, তা তোমরা এর মধ্য দিয়ে জানতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যিহোশূয় বললেন, “তোমরা এভাবে জানতে পারবে যে, জীবন্ত ঈশ্বর তোমাদের মধ্যে আছেন আর তিনি নিশ্চিতরূপে তোমাদের সামনে থেকে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তাড়িয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান, এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান, এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবুষীয়দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে আছেন আর তিনিই যে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাষীয়, ইমোরীয় আর যিবূষীয়দের নিশ্চয়ই তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন তা তোমরা এইভাবে বুঝতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জীবন্ত আল্লাহ্ যে তোমাদের মধ্যে আছেন আর তিনিই যে কেনানীয়, হিট্টীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাষীয়, আমোরীয় আর যিবূষীয়দের নিশ্চয়ই তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন তা তোমরা এইভাবে বুঝতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কালক্রমে তোমরা জানতে পারবে যে জাগ্রত ঈশ্বর তোমাদের মাঝে রয়েছেন এবং তিনিই তোমাদের সম্মুখ থেকে কনানী, হিত্তীয়, হিব্বীয়, পরিষী, গির্গাশী, ইমোরী ও যিবুষী প্রভৃতি জাতিদের বিতাড়িত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রমাণ আছে জীবন্ত ঈশ্বর যথার্থই তোমাদের সঙ্গে আছেন| প্রমাণ আছে, তিনি সত্যই তোমাদের শত্রুকে পরাজিত করবেন| তিনি কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় এবং যিবুষীয়দের পরাজিত করবেন| ঐ ভুখণ্ড থেকে তিনি তাদের চলে যেতে বাধ্য করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিহোশূয় বললেন, “জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে উপস্থিত এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তোমাদের সামনে থেকে নিশ্চয়ই তাড়িয়ে দেবেন, তা তোমরা এর মাধ্যমে জানতে পারবে।