Joshua 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এরকম হবে, সমস্ত দুনিয়ার মালিক মাবুদের নিয়ম-সিন্দুক-বহনকারী ইমামেরা যেই জর্ডানের পানিতে পা দেবে অমনি জর্ডান নদীর পানি, অর্থাৎ উপর থেকে যে পানি বয়ে আসছে তা ছিন্ন হবে এবং একরাশি হয়ে দাঁড়িয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে মুহূর্তে সদাপ্রভুর—সমস্ত পৃথিবীর প্রভুর—সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীতে পা রাখবেন, নিচের দিকে বয়ে যাওয়া এর জলরাশি বিচ্ছিন্ন হয়ে স্তূপীকৃত হয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যর্দ্দনের জলে প্রবিষ্ট হইবামাত্র যর্দ্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে, এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যর্দনের জলে প্রবিষ্ট হইবামাত্র যর্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে, এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা দেখবে সমস্ত জগতের প্রভু সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যেই যর্দনের জলে পা দেবে অমনি তার ভাটির দিকে বয়ে যাওয়া জলের স্রোত থেমে যাবে আর তার জল উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দেখবে সমস্ত দুনিয়ার মালিক মাবুদের সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা যেই জর্ডানের পানিতে পা দেবে অমনি তার ভাটির দিকে বয়ে যাওয়া পানির স্রোত থেমে যাবে আর তার পানি উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক পুরোহিতেরা জর্ডনের জলে পদার্পণ করা মাত্র জর্ডনের জলস্রোত বিভক্ত হয়এ যাবে, উঁচু থেকে যে জলস্রোত বয়ে আসছে তা রাশীকৃত হয়ে দাঁড়িয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা প্রভুর সাক্ষ্যসিন্দুক বহন করবেন| প্রভুই সমস্ত ভূমণ্ডলের রাজাধিরাজ| যাজকেরা তোমাদের সামনে দিয়ে সাক্ষ্যসিন্দুক বহন করে যর্দন নদীতে নামবেন| তারা নদীতে পদার্পণ করা মাত্রই নদীর জলস্রোত স্তব্ধ হয়ে যাবে| সেই স্তব্ধীভূত জল নদীর পিছনে পূর্ণ হয়ে বাঁধের আকারে পড়ে থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এইরকম হবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকদের পা যর্দ্দনের জলে ডোবার সঙ্গে সঙ্গে যর্দ্দনের জল, অর্থাৎ উপর থেকে যে জল বয়ে আসছে, তা স্থির হবে এবং এক রাশি হয়ে দাঁড়িয়ে থাকবে।”