Joshua 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা জর্ডান নদী পার হবার জন্য নিজ নিজ তাঁবু থেকে যাত্রা করলো, আর শরীয়ত-সিন্দুক বহনকারী ইমামেরা লোকদের অগ্রবর্তী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব লোকেরা যখন জর্ডন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেলল, যাজকেরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা যর্দ্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্ত্তী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা যর্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্তী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যর্দন নদী পার হওয়ার জন্য যখন ছাউনি তুলে ফেলল তখন সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা তাদের আগে আগে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা জর্ডান নদী পার হওয়ার জন্য যখন ছাউনি তুলে ফেলল তখন সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা তাদের আগে আগে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন জর্ডন পার হওয়ার জন্য নিজ নিজ শিবির থেকে যাত্রা করল এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক যাজকেরা তাদের অগ্রবর্তী হয়ে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করলেন| লোকরা যেখানে তাঁবু গেড়েছিল সেখান থেকে বেরিয়ে যর্দন নদী পেরোনোর জন্যে রওনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা যর্দ্দন পার হবার জন্য নিজেদের তাঁবু থেকে যাত্রা শুরু করল, আর যাজকরা নিয়ম সিন্দুক বহন করার জন্য লোকদের সামনে গেল।