Joshua 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিন্দুক-বহনকারীরা যখন জর্ডান সমীপে উপস্থিত হল এবং পানির ধারে সিন্দুক-বহনকারী ইমামদের পা পানি স্পর্শ করলো —বাস্তবিক ফসল কাটার সব সময় জর্ডানের পানি সমস্ত তীরের উপরে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফসল কাটার সময়ে জর্ডন নদীর জল সমস্ত তীর প্লাবিত করে। তবুও, সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর তীরে পৌঁছালেন ও তাঁদের পা জলের প্রান্ত স্পর্শ করল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিন্দুকবাহকেরা যখন যর্দ্দন-সমীপে উপস্থিত হইল, এবং জলের ধারে সিন্দুকবাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল,—বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় যর্দ্দনের জল সমস্ত তীরের উপরে থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিন্দুক-বাহকেরা যখন যর্দন সমীপে উপস্থিত হইল, এবং জলের ধারে সিন্দুকবাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল- বাস্তবিক ফসল কাটিবার সমস্ত সময় যর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফসল কাটবার গোটা সময়টাতে সাধারণতঃ যর্দন নদীর দু’পারই জলে ভেসে যায়। কিন্তু সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দনের কাছে পৌঁছাবার পর যেই তাঁরা জলে পা দিলেন অমনি উপর থেকে ভাটির দিকে বয়ে আসা জলের স্রোত থেমে গেল। সেই জল অনেক দূরে সর্তন শহরের কাছাকাছি আদম গ্রামের কাছে উঁচু হয়ে দাঁড়িয়ে গেল; আর তাতে যে জল অরাবার সাগরের দিকে, অর্থাৎ লবণ সমুদ্রের দিকে বয়ে যাচ্ছিল তা একেবারে বন্ধ হয়ে গেল। এতে ইস্রায়েলীয়েরা যিরীহো শহরের ঠিক উল্টা দিক থেকে নদীটা পার হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফসল কাটবার গোটা সময়টাতে সাধারণতঃ জর্ডান নদীর দু’পারই পানিতে ভেসে যায়। কিন্তু সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা জর্ডানের কাছে পৌঁছাবার পর যেই তাঁরা পানিতে পা দিলেন অমনি উপর থেকে ভাটির দিকে বয়ে আসা পানির স্রোত থেমে গেল। সেই পানি অনেক দূরে সর্তন শহরের কাছাকাছি আদম গ্রামের কাছে উঁচু হয়ে দাঁড়িয়ে গেল; আর তাতে যে পানি আরবার সাগরের দিকে, অর্থাৎ মরু-সাগরের দিকে বয়ে যাচ্ছিল তা একেবারে বন্ধ হয়ে গেল। এতে বনি-ইসরাইলরা জেরিকো শহরের ঠিক উল্টা দিক থেকে নদীটা পার হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাহকেরা যখন জর্ডনের তীরে উপস্থিত হল এবং জলে পা ডুবাল, (ফসল কাটার মরশুমে জর্ডনের দুকুল প্লাবিত হয়ে থাকে) —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(ফসল তোলার সময় যর্দ্দনের দুই কুলই প্লাবিত হয়ে যায়| তাই নদী তখন কানায়-কানায় পূর্ণ ছিল|) যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করে নদীর ধারে এসে পৌঁছলেন এবং নদীতে পা রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিন্দুক-বাহকেরা যখন যর্দ্দনের সামনে উপস্থিত হল এবং জলের কাছে সিন্দুক বহনকারী যাজকদের পা জলে ডুবে গেল, প্রকৃত পক্ষে ফসল কাটার দিনের যর্দ্দনের সমস্ত জল তীরের উপরে থাকে৷