Joshua 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে পর্র্যন্ত সমস্ত লোক নিঃশেষে জর্ডান নদী পার না হল, সেই পর্র্যন্ত মাবুদের নিয়ম-সিন্দুক বহনকারী ইমামেরা জর্ডান নদীর মধ্যে শুকনো ভূমিতে দাঁড়িয়ে থাকলো; এবং সমস্ত ইসরাইল ক্রমশ শুকনো ভূমি দিয়ে পার হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না সমগ্র ইস্রায়েল জাতি নদী পার হয়ে গেল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে শুকনো ভূমিতে অবিচল দাঁড়িয়ে রইলেন। সমগ্র জাতিই শুকনো ভূমির উপর দিয়ে পার হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে পর্য্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দ্দন পার না হইল, সেই পর্য্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দ্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে পর্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দন পার না হইল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতক্ষণ পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয় যর্দন নদী পার না হল ততক্ষণ পর্যন্ত সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দন নদীতে শুকনা মাটির উপর দাঁড়িয়ে রইলেন; আর গোটা জাতিই শুকনা মাটির উপর দিয়ে পার হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতক্ষণ পর্যন্ত সমস্ত ইসরাইলীয় জর্ডান নদী পার না হল ততক্ষণ পর্যন্ত মাবুদের সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা জর্ডান নদীতে শুকনা মাটির উপর দাঁড়িয়ে রইলেন; আর গোটা জাতিই শুকনা মাটির উপর দিয়ে পার হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতক্ষণ না সমস্ত লোক জর্ডন পার হয়ে গেল ততক্ষণ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকবাহক পুরোহিতেরা জর্ডনের মাঝে শুকনো জায়গায় দাঁড়িয়ে রইল। সমগ্র ইসরায়েল জাতি শুকনো পথের উপর দিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জায়গার মাটি শুকিয়ে গিয়েছিল| যাজকরা প্রভুর সাক্ষ্যসিন্দুক মাঝ নদী পর্যন্ত বহন করার পর থামলেন| তাঁরা অপেক্ষা করলেন| যর্দ্দনের শুষ্ক ভূমির ওপর দিয়ে ইস্রায়েলের সমস্ত মানুষ হাঁটতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে পর্যন্ত না সমস্ত লোক যর্দ্দন পার হল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকরা যর্দ্দনের মধ্যে শুকনো জমিতে দাঁড়িয়ে রইল এবং সমস্ত ইস্রায়েল শুকনো জমি দিয়ে পার হয়ে গেল।