Joshua 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও শরীয়ত-সিন্দুক ও তোমাদের মধ্যে অনুমান দুই হাজার হাত দূরত্ব বজায় থাকবে, তার আর কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কেননা ইতোপূর্বে তোমরা এই পথ দিয়ে যাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তোমরা জানতে পারবে, কোন পথে তোমাদের যেতে হবে, কারণ তোমরা এই পথে আগে কখনও যাত্রা করোনি। কিন্তু নিয়ম-সিন্দুক ও তোমাদের মধ্যে 900 মিটার দূরত্ব থাকবে; তোমরা সেটির কাছে যাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে; তাহার আর নিকটবর্ত্তী হইবে না; যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পার, কেননা ইতিপূর্ব্বে তোমরা এই পথ দিয়া যাও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে; তাহার আর নিকটবর্তী হইবে না; যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পার, কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন্‌ পথে যেতে হবে, কারণ তোমরা এর আগে কখনও এই পথে যাও নি। কিন্তু তোমরা সাক্ষ্য-সিন্দুকের কাছ থেকে প্রায় দু’হাজার হাত দূরে থাকবে, তার কাছে যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন্‌ পথে যেতে হবে, কারণ তোমরা এর আগে কখনও এই পথে যাও নি। কিন্তু তোমরা সাক্ষ্য-সিন্দুকের কাছ থেকে প্রায় দু’হাজার হাত দূরে থাকবে, তার কাছে যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পথ নির্দেশের জন্যই এই ব্যবস্থা, কারণ এর আগে এ পথে তোমরা যাও নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দেখো যেন খুব কাছে থেকে অনুসরণ কোরো না| প্রায় 1000 গজ তফাতে থাকবে| তোমরা এখানে আগে আসোনি, তাই যদি তাদের অনুসরণ করো, জানতে পারবে কোথায় তোমাদের গন্তব্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে তার ও তোমাদের মধ্যে প্রায় দুই হাজা র হাতের দূরত্ব থাকবে; তার কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কারণ এর আগে তোমরা এই পথ দিয়ে যাও নি।