Joshua 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা লোকদের বললেন, তোমরা নিজেদের পবিত্র কর, কেননা আগামীকাল মাবুদ তোমাদের মধ্যে অলৌকিক কাজ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র করো, যেহেতু আগামীকাল সদাপ্রভু তোমাদের মধ্যে বিস্ময়কর সব কাজ করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য ক্রিয়া করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের শুচি করে নাও, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে অনেক আশ্চর্য কাজ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসা লোকদের বললেন, “তোমরা নিজেদের পাক-সাফ করে নাও, কারণ কালকে মাবুদ তোমাদের মধ্যে অনেক অলৌকিক চিহ্ন দেখাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় জনতাকে বললেন, তোমরা নিজেদের শুচিশুদ্ধ কর কারণ আগামী কাল প্রভু পরমেশ্বর তোমাদের মাঝে মহা আশ্চর্য কাজ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় তাদের বললেন, “নিজেদের পবিত্র করো| আগামীকাল প্রভু তোমাদের উপস্থিতিতে কিছু আশ্চর্য্য কাজ করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র কর, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ করবেন।”