Joshua 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা ইমামদের বললেন, তোমরা শরীয়ত-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চল; তাতে তারা শরীয়ত-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় যাজকদের বললেন, “আপনারা নিয়ম-সিন্দুক তুলে নিন ও লোকদের আগে আগে পার হয়ে যান।” তাই তাঁরা তা তুলে নিয়ে তাদের আগে আগে পার হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় যাজকদিগকে কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি পুরোহিতদের বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে নদী পার হয়ে যান।” কাজেই তাঁরা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে যেতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি ইমামদের বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে নদী পার হয়ে যান।” কাজেই তাঁরা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে যেতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি পুরোহিতদের বললেন, তোমরা চুক্তি সিন্দুকটি তুলে নিয়ে জনতার আগে আগে চল। তখন তারা সেই মত কাজ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যাজকদের বললেন, “সাক্ষ্যসিন্দুক নিয়ে সকলের সামনে দিয়েই নদী পেরিয়ে যাও|” তারা তাই করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।