Joshua 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইউসাকে বললেন, আজ আমি সমস্ত ইসরাইলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করতে আরম্ভ করবো, যেন তারা জানতে পারে যে, আমি যেমন মূসার সহবর্তী ছিলাম, তেমনি তোমার সহবর্তী থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আমি আজ তোমাকে সমস্ত ইস্রায়েলের সামনে উন্নত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে, আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই তোমার সঙ্গেও আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্ত্তী ছিলাম, তেমনি তোমার সহবর্ত্তী থাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে, আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তেমনি তোমার সহবর্তী থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে সমস্ত ইস্রায়েলীয়দের চোখে আমি তোমার সম্মান বৃদ্ধি করতে আরম্ভ করব, যাতে তারা বুঝতে পারে যে, আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইউসাকে বললেন, “আজ থেকে সমস্ত বনি-ইসরাইলদের চোখে আমি তোমার সম্মান বৃদ্ধি করতে শুরু করব, যাতে তারা বুঝতে পারে যে, আমি যেমন মূসার সংগে ছিলাম তেমনি তোমার সংগেও আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তখন যিহোশূয়কে বললেন, আজ আমি সমগ্র ইসরায়েলের সাক্ষাতে তোমাকে গৌরবান্বিত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিহোশূয়কে বললেন, “আজ আমি তোমাকে মহাপুরুষ করে গড়ে তোলবার কাজে প্রবৃত্ত হব| ইস্রায়েলের সমস্ত লোক তোমার দিকে তাকিয়ে থাকবে| তারা জানবে যে আমি তোমার সঙ্গে আছি, যেমন মোশির সঙ্গে ছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে আমি সমস্ত ইস্রায়েলের সামনে তোমাকে মহিমান্বিত করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনি তোমারও সঙ্গে সঙ্গে থাকব।