Joshua 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিয়ম-সিন্দুক বহনকারী ইমামদের এই হুকুম দাও, জর্ডানের পানির ধারে উপস্থিত হলে তোমরা জর্ডানে দাঁড়িয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিয়ম-সিন্দুক বহন করে, তুমি সেই যাজকদের বলো: ‘আপনারা যখন জর্ডন নদীর জলের কিনারায় পৌঁছাবেন, তখন আপনারা গিয়ে নদীর মাঝখানে দাঁড়াবেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যর্দ্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যর্দ্দনে দাঁড়াইয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যর্দনে দাঁড়াইয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের বলে দাও যেন তারা যর্দন নদীর কিনারায় পৌঁছে এগিয়ে গিয়ে জলের মধ্যে দাঁড়ায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামদের বলে দাও যেন তারা জর্ডান নদীর কিনারায় পৌঁছে এগিয়ে গিয়ে পানির মধ্যে দাঁড়ায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চুক্তি সিন্দুকটির বাহক পুরোহিতদের আদেশ দাও, তারা যখন জর্ডনের জলের কাছে উপস্থিত হবে তখন যেন তারা নদীর মধ্যে দাঁড়িয়ে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করবে| একথা তাদের বোলো, ‘আপনারা যর্দন নদীর তীর পর্যন্ত হেঁটে যাবেন এবং নদীতে পা রাখার ঠিক আগেই থেমে যাবেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকদের এই আদেশ দাও, যর্দ্দনের জলের কাছে উপস্থিত হলে, তোমরা যর্দ্দন নদীর সামনে দাঁড়িয়ে থাকবে।”