Joshua 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা বনি-ইসরাইলদের বললেন, তোমরা এখানে এসো, তোমাদের আল্লাহ্‌ মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় ইস্রায়েলীদের বললেন, “তোমরা এখানে এসো এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই বাণী শোনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা এখানে এস এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলেছেন তা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা বনি-ইসরাইলদের বললেন, “তোমরা এখানে এস এবং তোমাদের মাবুদ আল্লাহ্‌ যা বলেছেন তা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তখন ইসরায়েলীদের বললেন, তোমরা এখানে এস, তোমাদের প্রভু পরমেশ্বরের নির্দেশ শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলের লোকদের উদ্দেশ্যে যিহোশূয় বললেন, “তোমরা সকলে এখানে এসো এবং তোমাদের প্রভু, ঈশ্বরের বার্তা শ্রবণ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানদের বললেন, “তোমরা এখানে এস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শোন।”