Joshua 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সমস্ত লোক সম্পূর্ণরূপে পার হবার পর মাবুদের সিন্দুক ও ইমামেরা লোকদের সাক্ষাতে পার হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেই তারা সবাই নদী পার হয়ে গেল, সদাপ্রভুর সিন্দুক ও যাজকেরা লোকদের চক্ষুগোচরে নদীর অন্য পারে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সমস্ত লোক নিঃশেষে পার হইলে পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকগণ লোকদের সাক্ষাতে পার হইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সমস্ত লোক নিঃশেষে পার হইলে পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকগণ লোকদের সাক্ষাতে পার হইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সবাই পার হওয়ার পর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক নিয়ে পুরোহিতেরা লোকদের চোখের সামনে এপারে এসে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সবাই পার হওয়ার পর মাবুদের সাক্ষ্য-সিন্দুক নিয়ে ইমামেরা লোকদের চোখের সামনে এপারে এসে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে সমস্ত লোক পার হয়ে যাওয়ার পর প্রবু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা নদী পার হয়ে জনতার পুরোভাগে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা নদী পেরোনোর পালা শেষ করল| তারপর যাজকরা তাদের সামনে দিয়ে প্রভুর সিন্দুক বহন করে চললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সমস্ত লোক বিনা বাধায় পেরনোর পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকরা লোকদের সামনে পার হল।