Joshua 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রূবেণ-বংশের লোকেরা, গাদ-বংশের লোকেরা ও মানশার অর্ধেক বংশ তাদের প্রতি মূসার কথা অনুসারে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বনি-ইসরাইলদের সম্মুখে পার হয়ে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ বংশের লোকেরা সশস্ত্র হয়ে ইস্রায়েলীদের সামনে পার হয়ে গেল, যেমন মোশি তাদের নির্দেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্দ্ধ বংশ তাহাদের প্রতি মোশির বাক্যানুসারে সসজ্জ হইয়া ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পার হইয়া গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্ধ বংশ তাহাদের প্রতি মোশির বাক্যানুসারে সসজ্জ হইয়া ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পার হইয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন সেই অনুসারে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাই এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ইস্রায়েলীয়দের আগে আগে পার হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন সেই অনুসারে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাই এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বনি-ইসরাইলদের আগে আগে পার হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির নির্দেশ অনুযায়ী রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজন সশস্ত্র হয়ে বাকী ইসরায়েলীদের পুরোভাগে পার হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণের লোকরা, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোকরা মোশির নির্দেশ পালন করল| এরা অন্যান্য লোকদের চোখের সামনে নদী পেরোল| এরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল| ইস্রায়েলের বাকী লোকদের তারা সাহায্য করতে যাচ্ছিল যাতে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ডের দখল নিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রূবেণ-সন্তানরা, গাদ-সন্তানরা ও মনঃশির অর্ধেক লোক তাদের প্রতি মোশির কথানুসারে প্রস্তুত হয়ে ইস্রায়েল-সন্তানদের সামনে পার হল;