Joshua 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুদ্ধ করার জন্য প্রস্তুত অনুমান চল্লিশ হাজার লোক যুদ্ধের জন্য মাবুদের সম্মুখে পার হয়ে জেরিকোর সমভূমিতে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রায় 40,000 সৈন্য সদাপ্রভুর সামনে নদী পার হয়ে যুদ্ধের জন্য যিরীহোর সমভূমিতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুদ্ধার্থে প্রস্তুত অনুমান চল্লিশ সহস্র লোক যুদ্ধের জন্য সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যিরীহোর তলভূমিতে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুদ্ধার্থে প্রস্তুত অনুমান চল্লিশ সহস্র লোক যুদ্ধের জন্য সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যিরীহোর তলভূমিতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধ করবার জন্য প্রায় চল্লিশ হাজার লোক অস্ত্র হাতে সদাপ্রভুকে সামনে রেখে নদী পার হয়ে যিরীহোর সমভূমিতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধ করবার জন্য প্রায় চল্লিশ হাজার লোক অস্ত্র হাতে মাবুদকে সামনে রেখে নদী পার হয়ে জেরিকোর সমভূমিতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধ করতে সক্ষম প্রায় চল্লিশ হাজার লোক প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নদী পার হয়ে যিরিহো উপত্যকায় যুদ্ধ করতে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রায় 40,000 সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে প্রভুর সামনে দিয়ে চলে গেল| যিরীহোর সমতলভূমির দিকে তারা অভিযান করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুদ্ধ করতে প্রস্তুত প্রায় চল্লিশ হাজার লোক, যুদ্ধ করার জন্য সদাপ্রভুর সামনে পার হয়ে যিরীহোর তলভূমিতে গেল।