Joshua 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে মাবুদ সমস্ত ইসরাইলের সাক্ষাতে ইউসাকে মহিমান্বিত করলেন; তাতে লোকেরা যেমন মূসাকে ভয় করতো, তেমনি ইউসার জীবনকালে তাঁকেও ভয় করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহোশূয়কে উন্নত করলেন; তারা তাঁর জীবনকালের শেষ পর্যন্ত তাঁকে সম্ভ্রম করে চলল, যেমন তারা মোশির ক্ষেত্রেও করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিবসে সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহোশূয়কে মহিমান্বিত করিলেন; তাহাতে লোকেরা যেমন মোশিকে ভয় করিত, তদ্রূপ যিহোশূয়ের জীবন কালে তাঁহাকেও ভয় করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিবসে সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহোশূয়কে মহিমান্বিত করিলেন; তাহাতে লোকেরা যেমন মোশিকে ভয় করিত, তদ্রূপ যিহোশূয়ের জীবন কালে তাঁহাকেও ভয় করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলীয়দের চোখে যিহোশূয়কে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মোশির মত করে যিহোশূয়ের সারা জীবন ধরে তাঁকে ভক্তি করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদ সমস্ত বনি-ইসরাইলদের চোখে ইউসাকে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মূসার মত করে ইউসার সারা জীবন ধরে তাঁকে সম্মান করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন প্রভু ইসরায়েলীদের সকলের সামনে যিহোশূয়কে গৌরবান্বিত করলেন, ফলে লোকেরা মোশিকে যেমন শ্রদ্ধা করত, যিহোশূয়ের জীবদ্দশায় তাঁকেও তেমনি শ্রদ্ধা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন থেকে প্রভু সমস্ত ইস্রায়েলবাসীদের জন্য যিহোশূয়কে একজন মহাপুরুষে পরিণত করলেন| সেদিন থেকে লোকরা তাঁকে সম্মান প্রদর্শন করতে শুরু করল| যেমন ভাবে তারা মোশিকে শ্রদ্ধা করত, সে ভাবেই তারা যিহোশূয়কে শ্রদ্ধা করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সামনে যিহোশূয়কে মহিমান্বিত করলেন; তাতে লোকেরা যেমন মোশিকে ভয় করত, তেমনি যিহোশূয়ের জীবনকালে তাঁকেও ভয় করতে লাগল।