Joshua 4:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে জর্ডান নদীর মধ্য থেকে মাবুদের নিয়ম-সিন্দুক বহনকারী ইমামদের উঠে আসার সময়ে যখন ইমামদের পা শুকনো ভূমি স্পর্শ করলো, তখনই জর্ডান নদীর পানি স্বস্থানে ফিরে এসে আগের মত সমস্ত তীরের উপরে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যাজকেরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করে নদী থেকে উপরে উঠে এলেন। তাঁরা শুকনো ভূমিতে পা রাখামাত্র, জর্ডন নদীর জলরাশি স্বস্থানে ফিরে গেল এবং আগের মতোই সমস্ত তীরের উপরে প্লাবিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যর্দ্দনের মধ্য হইতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকবাহক যাজকগণের উঠিয়া আসিবার সময়ে যখন যাজকদের পদতল শুষ্কভূমি স্পর্শ করিল, তখনই যর্দ্দনের জল স্বস্থানে ফিরিয়া আসিয়া পূর্ব্বের ন্যায় সমস্ত তীরের উপরে উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যর্দনের মধ্য হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণের উঠিয়া আসিবার সময়ে যখন যাজকদের পদতল শুষ্কভূমি স্পর্শ করিল, তখনই যর্দনের জল স্বস্থানে ফিরিয়া আসিয়া পূর্বের ন্যায় সমস্ত তীরের উপরে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যে পুরোহিতেরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা নদীর মাঝখান থেকে উঠে এসে শুকনা মাটিতে পা দেওয়ার সংগে সংগে নদীর স্রোত আবার বইতে লাগল এবং আগের মতই তার দু’পার জলে ভেসে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে যে ইমামেরা মাবুদের সাক্ষ্য-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা নদীর মাঝখান থেকে উঠে এসে শুকনা মাটিতে পা দেওয়ার সংগে সংগে নদীর স্রোত আবার বইতে লাগল এবং আগের মতই তার দু’পার পানিতে ভেসে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা উঠে এলেন। তাঁরা শুকনো মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জর্ডনের জল আগের জায়গায় ফিরে এল এবং আগের মতই দুইকূল প্লাবিত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা যিহোশূয়র আদেশ পালন করলেন| সিন্দুক বহন করে তারা নদী থেকে উঠে এলেন| নদীর এপারে যখন তাঁরা পা রাখলেন তখন আবার নদী বইতে শুরু করল| আবার নদী আগের মতোই কুলপ্লাবী হয়ে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যর্দ্দনের মধ্যে থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবহণকারী যাজকদের উঠে আসবার দিনের যখন যাজকদের পা শুকনো জমি স্পর্শ করল, তখনই যর্দ্দনের জল নিজের জায়গায় ফিরে এসে আগের মতো সমস্ত তীরের উপরে উঠে গেল।