Joshua 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনে জর্ডান থেকে উঠে এসে জেরিকোর পূর্ব-সীমায়, গিল্গলে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্গলে শিবির স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দ্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব্ব-সীমায়, গিল্গলে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব-সীমায়, গিল্গলে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বছরের প্রথম মাসের দশ দিনের দিন লোকেরা যর্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব সীমানায় গিল্গলে গিয়ে ছাউনি ফেলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বছরের প্রথম মাসের দশ দিনের দিন লোকেরা জর্ডান থেকে উঠে এসে জেরিকোর পূর্ব সীমানায় গিল্গলে গিয়ে ছাউনি ফেলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা প্রথম মাসের দশ তারিখে জর্ডন পার হয়ে যিরিহোর পূর্বপ্রান্তে গিল্গলে এসে শিবির স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম মাসের দশম দিনে তাঁরা যর্দন নদী অতিক্রম করলেন| তাঁরা যিরীহোর পূর্ব দিকে গিল্গল নামক একটি জায়গায় তাঁবু খাটালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনের যর্দ্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব্ব-সীমানায় গিল্গলে শিবির স্থাপন করলেন।