Joshua 4:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যে বারোখানি পাথর জর্ডান নদী থেকে এনেছিল সেগুলো ইউসা গিল্গলে স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যিহোশূয় জর্ডন নদী থেকে তুলে আনা সেই বারোটি পাথর গিল্গলে স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যে বারোখানি প্রস্তর যর্দ্দন হইতে আনিয়াছিল, সে সকল যিহোশূয় গিল্গলে স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যে বারোখানি প্রস্তর যর্দন হইতে আনিয়াছিল, সেই সকল যিহোশূয় গিল্গলে স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যিহোশূয় এই গিল্গলেই যর্দন থেকে তুলে আনা বারোটা পাথর রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ইউসা এই গিল্গলেই জর্ডান থেকে তুলে আনা বারোটা পাথর রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জর্ডন থেকে যে বারোটি পাথর খণ্ড বয়ে এনেছিল, যিহোশূয় সেগুলি গিল্গলে স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যর্দন নদী থেকে পাওয়া বারোটি পাথর বয়ে নিয়ে গিয়েছিলেন| গিল্গলে যিহোশূয় সেইসব পাথর স্থাপন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা যে বারটি পাথর যর্দ্দন থেকে এনেছিল, সে সকল যিহোশূয় গিল্গলে স্থাপন করলেন।