Joshua 4:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বনি-ইসরাইলদের বললেন, ভবিষ্যতে যখন তোমাদের সন্তানেরা তাদের পিতাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাথরগুলোর তাৎপর্য কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইস্রায়েলীদের বললেন, “ভাবীকালে যখন তোমাদের বংশধরেরা তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ আপন আপন পিতৃগণকে জিজ্ঞাসা করিবে, এই প্রস্তরগুলির তাৎপর্য্য কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ আপন আপন পিতৃগণকে জিজ্ঞাসা করিবে, এই প্রস্তরগুলির তাৎপর্য কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ইস্রায়েলীয়দের বললেন, “ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের বাবাদের জিজ্ঞাসা করবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বনি-ইসরাইলদের বললেন, “ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের পিতাদের জিজ্ঞাসা করবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ইসরায়েলীদের বললেন, উত্তরকালে তোমাদের সন্তানসন্ততি যখন তাদের পিতাদের জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির তাত্পর্য কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাঁদের বললেন, “ভবিষ্যতে তোমাদের সন্তানরা তাদের মাতা-পিতার কাছে জিজ্ঞাসা করবে, ‘এসব পাথরের অর্থ কি?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ইস্রায়েল-সন্তানদেরকে বললেন, “ভবিষ্যতকালে যখন তোমাদের সন্তানরা নিজেদের পিতাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির অর্থ কি?