Joshua 4:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা তোমাদের সন্তানদের জানাবে, বলবে, ইসরাইল শুকনো ভূমি দিয়ে এই জর্ডান নদী পার হয়ে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বোলো, ইস্রায়েল শুকনো ভূমি দিয়ে জর্ডন নদী পার হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা আপন আপন সন্তানগণকে জ্ঞাত করিবে, বলিবে, ইস্রায়েল শুষ্কভূমি দিয়া এই যর্দ্দন পার হইয়া আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা আপন আপন সন্তানগণকে জ্ঞাত করিবে, বলিবে, ইস্রায়েল শুষ্কভূমি দিয়া এই যর্দন পার হইয়া আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা তাদের বলবে, ‘ইস্রায়েলীয়েরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে এই যর্দন নদী পার হয়ে গিয়েছিল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা তাদের বলবে, ‘বনি-ইসরাইলরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে এই জর্ডান নদী পার হয়ে গিয়েছিল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তোমরা তাদের বলবে, ইসরায়েলীরা জর্ডন নদীর বুকে শুকনো পথ দিয়ে পার হয়ে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের বলবে, ‘এসব পাথর আমাদের মনে করিয়ে দেয়, কি ভাবে শুকনো জমির ওপর দিয়ে ইস্রায়েলের লোকরা যর্দন নদী পেরিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমরা নিজেদের সন্তানদের উত্তর দেবে, বলবে, ইস্রায়েল শুকনো জমি দিয়ে এই যর্দ্দন পার হয়েছিল।