Joshua 4:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমাদের আল্লাহ্ মাবুদ লোহিত সাগরের প্রতি যেমন করেছিলেন, আমাদের পার না হওয়া পর্র্যন্ত যেমন তা শুকনো অবস্থায় রেখে ছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্র্যন্ত তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদের সম্মুখে জর্ডানের পানি শুকিয়ে ফেললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যতক্ষণ না তোমরা তা পার হলে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে জর্ডন নদী শুকনো করে দিয়েছিলেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু জর্ডন নদীর প্রতি তাই করেছেন, যা তিনি লোহিত সাগরের প্রতি করেছিলেন, তিনি তা শুকনো করে দিয়েছিলেন, যতক্ষণ না আমরা তা অতিক্রম করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু সূফসাগরের প্রতি যেমন করিয়াছিলেন, আমাদের পার না হওয়া পর্য্যন্ত যেমন তাহা শুষ্ক করিয়াছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্য্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সম্মুখে যর্দ্দনের জল শুষ্ক করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু সূফসাগরের প্রতি যেমন করিয়াছিলেন, আমাদের পার না হওয়া পর্যন্ত যেমন তাহা শুষ্ক করিয়াছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সম্মুখে যর্দনের জল শুষ্ক করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা লোহিত সাগর পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের সামনে সাগরটা শুকনা অবস্থায় রেখেছিলেন তেমনি যর্দন নদীতেও তা-ই করলেন। তোমরা নদীটা পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে যর্দন নদী শুকনা অবস্থায় রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা লোহিত সাগর পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের মাবুদ আল্লাহ্ যেমন আমাদের সামনে সাগরটা শুকনা অবস্থায় রেখেছিলেন তেমনি জর্ডান নদীতেও তা-ই করলেন। তোমরা নদীটা পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের সামনে জর্ডান নদী শুকনা অবস্থায় রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা পার হয়ে না যাওয়া পর্যন্ত তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন লোহিত সাগর শুকিয়ে ফেলেছিলেন, তেমনি তোমাদের সামনেও জর্ডনের জল তিনি শুকিয়ে ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বর, যর্দন নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে তোমরা ঐ শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে যেতে পারো; ঠিক যেমনটি হয়েছিল, যখন প্রভু লোহিত সাগরের জলপ্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে আমরা ঐ অংশটি শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে যেতে পারি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু সূফসাগরের প্রতি যেমন করেছিলেন, আমাদের পার না হওয়া পর্যন্ত যেমন তা শুকনো করেছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভুর তোমাদের সামনে যর্দ্দনের জল শুকনো করলেন;