Joshua 4:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন দুনিয়ার সমস্ত জাতি জানতে পায় যে, মাবুদের হাত শক্তিশালী এবং তারা যেন সব সময় তোমাদের আল্লাহ্ মাবুদকে ভয় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এরকম এই কারণে করলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে, সদাপ্রভুর হাত পরাক্রমশালী এবং তোমরা যেন সবসময়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পায় যে, সদাপ্রভুর হস্ত বলবান, এবং তাহারা যেন সর্ব্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পায় যে, সদাপ্রভুর হস্ত বলবান, এবং তাহারা যেন সর্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এই কাজ করেছিলেন যাতে পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে, সদাপ্রভুর হাত শক্তিশালী আর যাতে তোমরা সব সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে চল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এই কাজ করেছিলেন যাতে দুনিয়ার সমস্ত জাতি জানতে পারে যে, মাবুদের হাত শক্তিশালী আর যাতে তোমরা সব সময় তোমাদের মাবুদ আল্লাহ্কে ভয় করে চল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারা পৃথিবীর সর্বজাতি জানবে যে প্রভু পরমেশ্বরের হস্ত মহাপরাক্রমশালী এবং তোমরা চিরকাল তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভক্তি ও সম্ভ্রম করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কাজ করেছিলেন যাতে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ জানতে পারে তিনি কতটা শক্তিমান| তাহলে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রভু, তোমাদের ঈশ্বরের মহাশক্তিকে চিরকাল ভয় করে চলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে, সদাপ্রভুর হাত বলবান এবং তারা যেন সবদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে।”