Joshua 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকতে পারে; ভাবী কালে যখন তোমাদের সন্তানেরা জিজ্ঞাসা করবে, এই পাথরগুলোর তাৎপর্য কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি তোমাদের পক্ষে চিহ্নস্বরূপ হবে। ভবিষ্যতে, তোমাদের সন্তানেরা যখন জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকিতে পারে; ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে, এই প্রস্তরগুলির তাৎপর্য্য কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকিতে পারে; ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে, এই প্রস্তরগুলির তাৎপর্য কি? তোমরা তাহাদিগকে বলিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলো তোমাদের মধ্যে একটা চিহ্ন হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েরা ঐ পাথরগুলোর মানে জিজ্ঞাসা করলে তোমরা তাদের জানাবে যে, সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি যখন যর্দন নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার জলের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো ইস্রায়েলীয়দের কাছে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যা চিরদিন তাদের ঐ কথা মনে করিয়ে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলো তোমাদের মধ্যে একটা চিহ্ন হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েরা ঐ পাথরগুলোর মানে জিজ্ঞাসা করলে তোমরা তাদের জানাবে যে, মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি যখন জর্ডান নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পানির স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো বনি-ইসরাইলদের কাছে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যা চিরদিন তাদের ঐ কথা মনে করিয়ে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি তোমাদের কাছে স্মারকচিহ্ন স্বরূপ থাকবে, উত্তরকালে তোমাদের সন্তানসন্ততিরা যখন এই পাথরগুলির তাৎপর্য জানতে চাইবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব পাথর তোমাদের কাছে এক একটা প্রতীকের মতো| ভবিষ্যতে তোমাদের সন্তানসন্ততিরা জিজ্ঞাসা করবে, ‘এই সব পাথরের অর্থ কি?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন সেটা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকতে পারে; ভবিষ্যতে যখন তোমাদের সন্তানরা জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির অর্থ কি?