Joshua 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে স্থানে নিয়ম-সিন্দুক বহনকারী ইমামদের দাঁড়িয়ে ছিল জর্ডান নদীর সেই স্থানেও ইউসা বারোখানি পাথর স্থাপন করলেন; সেসব আজও সেই স্থানে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা দাঁড়িয়েছিলেন, সেখানে জর্ডন নদীর মধ্যে যিহোশূয় বারোটি পাথর স্থাপন করলেন। আর সেগুলি আজও পর্যন্ত সেখানেই আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে স্থানে নিয়ম-সিন্দুক বাহক যাজকগণের চরণ স্থির ছিল, সেই স্থানে যর্দ্দন-মধ্যে যিহোশূয় বারোখানি প্রস্তর স্থাপন করিলেন; সে সকল অদ্যাপি সে স্থানে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে স্থানে নিয়ম-সিন্দুকবাহক যাজকগণের চরণ স্থির ছিল, সেই স্থানে যর্দন-মধ্যে যিহোশূয় বারোখানি প্রস্তর স্থাপন করিলেন; সেই সকল অদ্যাপি সেই স্থানে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদীর যে জায়গায় সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা দাঁড়িয়ে ছিলেন যিহোশূয় সেখানে আরও বারোটা পাথর রাখলেন। পাথরগুলো আজও সেখানে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদীর যে জায়গায় সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা দাঁড়িয়ে ছিলেন ইউসা সেখানে আরও বারোটা পাথর রাখলেন। পাথরগুলো আজও সেখানে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের মাঝখানে যেখানে প্রভুর চুক্তি সিন্দুক বাহক যাজকেরা স্থির হয়ে দাঁড়িয়েছিল, যিহোশূয় সেখানেও বারোটি পাথর স্থাপন করলেন। সেগুলি আজও সেখানে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(যিহোশূয় যর্দন নদীর মাঝখানেও বারোটি পাথর রেখেছিলেন| ঠিক সেই জায়গাতেই যেখানে যাজকরা পবিত্র সিন্দুক কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন| আজও ঐ জায়গায় পাথরগুলো দেখা যায়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেখানে নিয়ম-সিন্দুকবহণকারী যাজকরা দাঁড়িয়েছিল, সেখানে যর্দ্দনের মাঝখানে যিহোশূয় বারটি পাথর স্থাপন করলেন; সে সকল আজও সেখানে আছে।