Joshua 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন জর্ডান নদীর পশ্চিম পারস্থ আমোরীয়দের সকল বাদশাহ্‌ ও সমুদ্রের নিকটস্থ কেনানীয়দের সকল বাদশাহ্‌ শুনতে পেলেন যে, আমরা যতক্ষণ পার না হলাম, ততক্ষণ মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখে জর্ডানের পানি শুকিয়ে ফেললেন, তখন তাঁদের অন্তর গলে গেল ও বনি-ইসরাইলদের কারণে তাঁদের আর সাহস রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন জর্ডন নদীর পশ্চিম পারে ইমোরীয়দের সমস্ত রাজা ও উপকূল বরাবর কনানীয়দের সমস্ত রাজা শুনতে পেলেন, জর্ডন নদী অতিক্রম না করা পর্যন্ত, সদাপ্রভু কীভাবে তা ইস্রায়েলীদের সামনে শুকনো করে দিয়েছিলেন, ভয়ে তাদের হৃদয় গলে গেল। ইস্রায়েলীদের সম্মুখীন হওয়ার সাহস আর তাদের রইল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন যর্দ্দনের পশ্চিম পারস্থ ইমোরীয়দের সকল রাজা ও সমুদ্রের নিকটস্থ কনানীয়দের সকল রাজা শুনিতে পাইলেন যে, আমরা যাবৎ পার না হইলাম, তাবৎ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে যর্দ্দনের জল শুষ্ক করিলেন তখন তাঁহাদের হৃদয় গলিয়া গেল, ও ইস্রায়েল-সন্তানগণের হেতু তাঁহাদের আর সাহস রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন যর্দনের পশ্চিম পারস্থ ইমোরীয়দের সকল রাজা ও সমুদ্রের নিকটস্থ কনানীয়দের সকল রাজা শুনিতে পাইলেন যে, আমরা যাবৎ পার না হইলাম, তাবৎ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে যর্দনের জল শুষ্ক করিলেন, তখন তাঁহাদের হৃদয় গলিয়া গেল, ও ইস্রায়েল-সন্তানগণের হেতু তাঁহাদের আর সাহস রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদীর পশ্চিম দিকের ইমোরীয়দের সমস্ত রাজারা এবং সাগর পারের সমস্ত কনানীয় রাজারা যখন শুনলেন যে, আমরা পার হয়ে আসবার সময় সদাপ্রভু কিভাবে যর্দনের জল আমাদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের সামনে থেকে শুকিয়ে দিয়েছিলেন তখন তাদের আশা-ভরসা সব ফুরিয়ে গেল; ইস্রায়েলীয়দের সামনে দাঁড়াবার সাহস আর তাঁদের রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদীর পশ্চিম দিকের আমোরীয়দের সমস্ত বাদশাহ্‌রা এবং সাগর পারের সমস্ত কেনানীয় বাদশাহ্‌রা যখন শুনলেন যে, আমরা পার হয়ে আসবার সময় মাবুদ কিভাবে জর্ডানের পানি আমাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের সামনে থেকে শুকিয়ে দিয়েছিলেন তখন তাদের আশা-ভরসা সব ফুরিয়ে গেল; বনি-ইসরাইলদের সামনে দাঁড়াবার সাহস আর তাঁদের রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের পশ্চিমতীরবাসী ইমোরীদের রাজারা এবং সমুদ্রের নিকটবর্তী কনানীদের রাজারা যখন শুনতে পেলেন যে ইসরায়েলীরা নদী পার না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের সামনে জর্ডনের জল শুকিয়ে ফেলেছিলেন তখন তাঁরা সন্ত্রস্ত হয়ে উঠলেন। ইসরায়েলীদের সামনে দাঁড়াবার সাহস তাঁদের হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু যর্দন নদী শুকিয়ে দিলেন যতক্ষণ না সমস্ত লোক তা পেরিয়ে যায়| যর্দ্দনের পশ্চিমে বসবাসকারী ইমোরীয় এবং ভূমধ্যসাগর তীরবর্তী কনানীয়দের রাজারা এসব শুনে বেশ ভয় পেয়ে গেল| ইস্রায়েলের লোকদের সঙ্গে লড়াই করার মতো সাহস তাদের রইল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন যর্দ্দনের পশ্চিম দিকের ইমোরীয়দের সমস্ত রাজা ও মহাসমুদ্রের কাছাকাছি কনানীয়দের সমস্ত রাজা শুনতে পেলেন যে, আমরা যতক্ষণ পার না হলাম, ততক্ষণ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সামনে যর্দ্দনের জল শুকনো করলেন, তখন তাঁদের হৃদয় নরম হল ও ইস্রায়েল-সন্তানদের প্রতি তাঁদের আর সাহস রইল না।