Joshua 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল গিল্‌গলে শিবির স্থাপন করলো; আর সেই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা জেরিকোর সমভূমিতে ঈদুল ফেসাখ পালন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরীহোর সমভূমিতে গিল্‌গলে শিবির স্থাপন করে থাকার সময়, মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় ইস্রায়েলীরা নিস্তারপর্ব উদ্‌যাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ গিল্‌গলে শিবির স্থাপন করিল; আর সেই মাসের চতুর্দ্দশ দিনের সায়ংকালে যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ গিল্‌গলে শিবির স্থাপন করিল; আর সেই মাসের চতুর্দশ দিনের সায়ংকালে যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব পালন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মাসের চৌদ্দ দিনের দিন সন্ধ্যাবেলায় যিরীহোর সমভূমির গিল্‌গলে ছাউনি ফেলে থাকবার সময় ইস্রায়েলীয়েরা উদ্ধার-পর্ব পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মাসের চৌদ্দ দিনের দিন সন্ধ্যাবেলায় জেরিকোর সমভূমির গিল্‌গলে ছাউনি ফেলে থাকবার সময় বনি-ইসরাইলরা উদ্ধার-ঈদ পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা গিল্‌গলে শিবির স্থাপন করল এবং সেই মাসের চৌদ্দ তারিখে সন্ধ্যায় যিরিহো উপত্যকায় তারণোত্সব পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা নিস্তারপর্ব উৎসব পালন করল| যিরীহোর সমতলভূমিতে গিল্গল যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানেই তারা উৎসব করল| সেই মাসের 14তম দিনে সন্ধ্যাবেলা সেই উৎসব হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল-সন্তানরা গিল্‌গলে শিবির স্থাপন করল; আর সেই মাসের চৌদ্দদিনের র দিন সন্ধ্যাবেলা যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করল।