Joshua 5:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ঈদুল ফেসাখের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেই দিনে খামিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্বের পরের দিন, ঠিক সেদিনই, তারা সেই দেশে উৎপন্ন শস্যের খানিকটা: খামিরবিহীন রুটি ও সেঁকা শস্য ভোজন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই নিস্তারপর্ব্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়ীশূন্য রুটী ও ভাজা শস্য ভোজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই নিস্তারপর্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়ীশুন্য রুটি ও ভাজা শস্য ভোজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের দিনই তারা সেই দেশের ফসল থেকে তৈরী খামিহীন রুটি আর ভাজা শস্য খেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের দিনই তারা সেই দেশের ফসল থেকে তৈরী খামিহীন রুটি আর ভাজা শস্য খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারণোৎসবের পরের দিন তারা সেই দেশে উৎপন্ন শস্যের তৈরী খামিরবিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্ব উৎসবের পরের দিন তারা সে দেশের উৎপন্ন খাদ্য দ্রব্যই খেয়েছিল| তারা খেয়েছিল খামিরবিহীন রুটি আর ভাজা দানাশস্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই নিস্তারপর্ব্বের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেদিনের তাড়ীশূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করল।