Joshua 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিন তাদের দেশে উৎপন্ন শস্য ভোজনের পর থেকে মান্না নিবৃত্ত হল; সেই সময় থেকে বনি-ইসরাইল আর মান্না পেল না, কিন্তু সেই বছরে তারা কেনান দেশের ফল ভোজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের এই খাদ্য ভোজন করার পরই মান্না বর্ষণ নিবৃত্ত হল; ইস্রায়েলীদের জন্য কোনও মান্না আর রইল না, কিন্তু সেবছর তারা কনানে উৎপন্ন শস্য ভোজন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পরদিবসে তাহাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না নিবৃত্ত হইল; সেই অবধি ইস্রায়েল-সন্তানগণ আর মান্না পাইল না, কিন্তু সেই বৎসরে তাহারা কনান দেশের ফল ভোজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পরদিবসে তাহাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না নিবৃত্ত হইল; সেই অবধি ইস্রায়েল-সন্তানগণ আর মান্না পাইল না, কিন্তু সেই বৎসরে তাহারা কনান দেশের ফল ভোজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন তারা ঐ দেশের খাবার খেল তার পরের দিন থেকে মান্না পড়া বন্ধ হয়ে গেল। এর পর ইস্রায়েলীয়েরা আর মান্না পায় নি। সেই বছর থেকে তারা কনান দেশের ফসল খেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন তারা ঐ দেশের খাবার খেল তার পরের দিন থেকে মান্না পড়া বন্ধ হয়ে গেল। এর পর বনি-ইসরাইলরা আর মান্না পায় নি। সেই বছর থেকে তারা কেনান দেশের ফসল খেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম যে দিন তারা সেই দেশের উত্পন্ন শস্য আহার করল, সেই দিন থেকেই মান্না বর্ষণ বন্ধ হয়ে গেল। সেই বছর থেকে তারা কনান দেশের উত্পন্ন ফসল ভোগ করতে শুরু করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন সকালে আকাশ থেকে আর বিশেষ ধরণের খাদ্য বর্ষণ হল না| যেদিন থেকে ইস্রায়েলের লোকরা কনানে উৎপন্ন খাদ্য খেতে শুরু করল, সেদিন থেকে স্বর্গ থেকে খাদ্য আসা বন্ধ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পরের দিন তাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না পড়া বন্ধ হল; তখন থেকে ইস্রায়েল-সন্তানরা আর মান্না পেল না, কিন্তু সেই বছরে তারা কনান দেশের ফল ভোজন করল।